Share this link via
Personality Websites!
আহলে বাইতের প্রসিদ্ধ ও প্রখ্যাত ব্যক্তিত্ব ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট একবার এক নাস্তিক (Atheist অর্থাৎ আল্লাহর অস্তিস্থকে অস্বীকারকারী) আসলো। ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে জিজ্ঞেস করলেন: তুমি কি কখনো সমুদ্রে সফর করেছ? সে বলল: জ্বি হ্যাঁ! তিনি বললেন: কখনো কি তোমাকে কোনো ভয়াবহ দুর্ঘটনারও সম্মুখীন হতে হয়েছে? সে বলল: জ্বি হ্যাঁ! বললেন: এর বিস্তারিত বলো! এবার সেই নাস্তিক বলতে লাগলো: একদিন সামুদ্রিক সফরে (Sea Journey) খুবই ভয়ঙ্কর ঝড়ো হাওয়া বয়তে লাগলো, যার ফলে নৌকাও ভেঙে গিয়েছিল এবং মাঝিরাও ডুবে মারা গিয়েছিল। আমি নৌকার একটি তক্তা ধরে ভেসে ছিলাম এবং সামুদ্রিক ঝড়ের ঢেউয়ের সাথে ভাসতে লাগলাম, অবশেষে সামুদ্রিক ঢেউয়ের কারণে তক্তাটিও আমার হাত থেকে ছুটে গেল। এবার আমি নিরুপায় হয়ে এত বড় সমুদ্রে সাঁতরাচ্ছিলাম, অবশেষে সমুদ্রের ঢেউ আমাকে তীরে ছুড়ে দিল (এবং আমার প্রাণ বেঁচে গেল)। একথা শুনে ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: যখন তুমি সমুদ্রে নামলে, তুমি নৌকা ও মাঝির উপর বিশ্বাসী ছিলে যে, এই নৌকার বদৌলতে সমুদ্র পার হবো। অতঃপর যখন নৌকা ভেঙ্গে গেলো তখন তোমার নৌকার একটি তক্তার উপর ভরসা হয়ে গেলো যে, এর সাহায্যে আমি তীরে পৌঁছে যাবো, অতঃপর যখন সেই তক্তাটিও হাত থেকে ছুটে গেল এবং তুমি একেবারে নিরুপায় (Helpless) হয়ে গেলে, তখনও কি তোমার বেঁচে থাকার আশা ছিল? সে বলল: জ্বি হ্যাঁ! আমার আশা ছিল। ইমাম জাফর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: সেই সময় তো কোনো অবলম্বন ছিল না, সেই সময় কার উপর তোমার বিশ্বাস ছিল? কার ভরসায় তুমি বাঁচার আশা করেছিলে? এবার সেই লোকটি নিশ্চুপ হয়ে গেল। ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami