Book Name:Meraj-e-Mustafa Men Sekhny ki batain
পাত্রটি গ্রহণ করলেন। এতে হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام আরয করলেন: الْحَمْدُ لله الَّذِي هَدَاكَ الْفِطْرَةَ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনাকে ফিতরাতের (Nature) দিকে নির্দেশনা দিয়েছেন। لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ যদি আপনি শরাবের পাত্র গ্রহণ করতেন, তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।
(বুখারী, কিতাবুল আশরাবাতি, পৃষ্ঠা:১৪১৯, হাদীস: ৫৫৭৬)
سُبْحٰنَ الله! মেরাজের রাতে যেন উম্মতের ভাগ্যের (Destiny) ফয়সালা হচ্ছিল। যদি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র শরাবের পাত্র গ্রহণ করতেন তবে উম্মত পথভ্রষ্ট হয়ে যেতো, اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাক আমাদের মতো এমন গুনাহগারদেরকে নবী, বরং নবীদেরও নবী, মাক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত বানিয়েছেন, আমাদের দয়ালু আক্বা, আহমদে মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতের প্রতি দয়া করলেন এবং দুধের পাত্র গ্রহণ করে উম্মতকে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়ে নিলেন।
হে আশিকানে রাসূল! এটি আমাদের জন্য একটি শিক্ষা। এই উম্মত ফিতরাতের উপর অটল থাকার উম্মত। সুতরাং আমাদের ফিতরাতের উপর অটল থাকতে হবে। এখন এই ফিতরাত কী? ফিতরাতের উপর কিভাবে অটল থাকবে? ফিতরাতের উপর অটল থাকার গুরুত্ব কী? আসুন! শুনি:
ফিতরাত কাকে বলে?
আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন:
فِطْرَتَ اللّٰهِ الَّتِیْ فَطَرَ النَّاسَ عَلَیْهَاؕ-لَا تَبْدِیْلَ لِخَلْقِ اللّٰهِؕ-ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُۗۙ-وَ لٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَۗۙ(۳۰)
(পারা ২১, সূরা রোম, আয়াত ৩০)