Share this link via
Personality Websites!
এবং ইলমের জন্য সফর করার তৌফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
কাফেলায় সফর করুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ
لِلّٰه দাওয়াতে ইসলামী দ্বীনি ইলমের ফয়যান প্রসার করার একটি দ্বীনি সংগঠন।। দাওয়াতে ইসলামীর আশিকানে রাসূলের সাথে কাফেলায় সফর করা ইলমে দ্বীন শেখার এবং এর বরকত অর্জন করার সর্বোত্তম মাধ্যম (Best Source)। * اَلْحَمْدُ
لِلّٰه সারা বিশ্বে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য লক্ষ লক্ষ আশিকানে রাসূল কাফেলা আকারে দেশ-দেশান্তরে, শহর থেকে গ্রামে যান এবং নেকীর দাওয়াত প্রসার করেন * কাফেলার বরকতে অনেক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে * লক্ষ লক্ষ মানুষের জীবনে নেকির বসন্ত এসেছে * اَلْحَمْدُ
لِلّٰه ৩ দিন, ১২ দিন, ১ মাস এবং ১২ মাসের কাফেলা সফর করে থাকে। আপনারাও কাফেলায় সফর করুন! اِنْ
شَآءَ الله
অনেক বরকত অর্জিত হবে * কাফেলায় ফরয ইলম শেখানো হয় * সুন্নাত শেখানো হয়
* তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য অর্জিত হয় * নেকীর দাওয়াত প্রসার করার সৌভাগ্য অর্জিত হয় * কাফেলার বরকতে দোয়া কবুল হওয়া * বিপদ দূর হওয়া * রোগ থেকে মুক্তি পাওয়ারও শত শত ঘটনা রয়েছে * এমনও হয়েছে যে, কাফেলায় সফরকারী আশিকানে রাসূলের উৎসাহের জন্য প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم দয়া করেছেন, স্বপ্নে তাশরিফ এনেছেন এবং কাফেলায় অংশগ্রহণকারীকে দিদারের সুধা পান করিয়েছেন। আমরাও যেন কাফেলায় সফর করি, কে জানে হয়তো আমাদের উপরও দয়া হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami