Share this link via
Personality Websites!
(৩) কেবল প্রতিপালকের হয়ে যাও!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের প্রকৃত বান্দা অর্থাৎ সত্যিকার অর্থে عَبْدُ الله হওয়ার জন্য তৃতীয় বিষয় এটা জরুরী যে, বান্দা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল প্রতিপালকের হয়ে যাবে। মেরাজ শরীফের রেওয়ায়েতে রয়েছে: যখন প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহ পাক ইরশাদ করলেন: হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! اَنَا وَ اَنْتَ এক হলাম আমি আর এক হলেন আপনি। وَ مَا سِوَاکَ خَلَقْتُ لِاَجَلِکَ আপনি ব্যতীত জগতে যা কিছু রয়েছে, তা সবই আপনার জন্যই সৃষ্টি করেছি। (মাকতুবাতে ইমামে রব্বানী, দফতর দোম, হিসসা আউয়াল, মাকতুব ৭, ২/৮৫৫)
!سُبْحٰنَ الله কিরূপ শান আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর...! আল্লাহ পাকের তাঁর প্রতি ভালবাসা দেখুন! আল্লাহ পাক ব্যতীত যা কিছু রয়েছে, জমিন, আসমান, চাঁদ, নক্ষত্র, সূর্য, এই গ্যালাক্সী (Galaxies), এই সুন্দর পরিবেশ, মানুষ, জ্বিন, ফেরেশতা সবকিছুই আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য সৃষ্টি করেছেন।
এটিই হলো তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি আল্লাহ পাকের চূড়ান্ত ভালবাসা। এবার আমাদের আক্বা ও মাওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কি আরয করেছেন? শুনুন! اَللّٰہُمَّ اَنْتَ وَ مَااَنَا হে আল্লাহ পাক! এক তুমিই তুমি, আমি নই। وَ مَا سِوٰی ذٰالِکَ تَرَکْتُ لِاَجَلِکَ আর তা ছাড়া যা কিছু রয়েছে আমি তোমার সন্তুষ্টির জন্য সব ছেড়ে দিলাম। (মাকতুবাতে ইমাম রাব্বানি, দফতর দোম, হিসসা আউয়াল, মাকতুব ৭, ২/৮৫৫)
سُبْحٰنَ الله! এটিই হলো আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে আবদিয়্যাত এবং বন্দেগীর পরিপূর্ণতা...!! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবকিছু তাঁর প্রতিপালকের সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami