Share this link via
Personality Websites!
খুবই ক্লান্ত হয়ে গেছেন, আজ রাতে তো অবশ্যই আরাম করবেন, কিন্তু দ্বিতীয় রাতও একই অবস্থা বজায় রইলো। অতঃপর তৃতীয় দিন এবং রাতও এভাবে অতিবাহিত হলো। আমি খুবই প্রভাবিত হলাম এবং আমি সিদ্ধান্ত নিলাম যে, সারা জীবন তাঁর খেদমতেই থাকবো। অতএব আমি তাঁর মসজিদেই স্থায়ীভাবে (Permanently) অবস্থান গ্রহণ করলাম। আমি আমার অবস্থানকালে ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দিনে কখনো রোযা বিহীন আর রাতে কখনো নফল ইবাদত থেকে উদাসীন দেখিনি। তবে যোহরের পূর্বে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিছুক্ষণ আরাম করে নিতেন। (মানাকিবে ইমাম আযম লিল কিরদারী, ২৩০-২৩১ পৃষ্ঠা)
হযরত ইবনে আবি মুয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনা হলো: হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই সৌভাগ্যবান যে, তাঁর ওফাত ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মসজিদে সিজদা অবস্থায় হয়েছে। (মানাকিবিল ইমাম আযম লিল কিরদারী, ২৩১ পৃষ্ঠা)
হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর দিনরাতের শিডিউল
বর্ণিত আছে যে, হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর অভ্যাস ছিলো যে, যখন রাত হতো আর সব লোক ঘুমিয়ে পরতো, তখন নিজেকে বলতেন: হে রাবেয়া! (হয়তো) এটা তোমার জীবনের শেষ রাত, হয়তো তোমার কালকের সূর্য দেখা নসীব হবে না, অতএব উঠো আর নিজের রবের ইবাদত করে নাও, যাতে কাল কিয়ামতে তোমাকে লজ্জার সম্মুখীন হতে না হয়, হিম্মত করো, ঘুমাইও না, জাগ্রত থেকে নিজের রবের ইবাদত করো। এরূপ বলার পর তিনি উঠে দাঁড়িয়ে যেতেন এবং সকাল পর্যন্ত নফল নামায আদায় করতে থাকতেন। যখন ফজরের নামায আদায় করে নিতেন তখন নিজেকে আবারো সম্বোধন করে বলতেন: হে আমর নফস! তোমায় মুবারক হোক, কেননা গত রাতে তুমি খুবই কষ্ট করেছো, কিন্তু মনে রেখো যে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami