Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
ভালোর জন্য অবিলম্বে কোনো ব্যবস্থা করা উচিত। * খাবার খাওয়া, চা বা কোনো পানীয় পান করা, ফল কাটা ইত্যাদি বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করুন যাতে প্রতিটি দানা, প্রতিটি খাদ্যের কণা এবং প্রতিটি ফোঁটা ব্যবহার হয়ে যায়। (ওযুর পদ্ধতি, পৃষ্ঠা: ৪৫, ৪৬, ৪৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুপ্রবৃত্তির ফিতনা থেকে বাঁচার দোয়া
দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নাতে ভরা ইজিতিমার শিডিউল অনুযায়ী “কুপ্রবৃত্তির ফিতনা থেকে বাঁচার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হল:
اَللّٰھُمَّ اِنِّیْ اَعُوْذُ بِکَ مِنْ فِتْنَۃِ النِّسَاءِ وَ اَعُوْذُ بِکَ مِنْ عَذَابِ الْقَبْرِ ۔
অনুবাদ: হে আল্লাহ পাক! আমি মহিলাদের ফিতনা এবং কবরের আযাব থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। (ফয়যানে দোয়া, পৃষ্ঠা:২৮৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।