Share this link via
Personality Websites!
মন্দ উপাধিতে স্মরণ করবে! না তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করবে! আজ আমাদের মাঝে এই দোষটি প্রবল, পেশা, বংশ বা দারিদ্র্য ও অভাব-অনটনের কারণে মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে থাকে যে, সে অমুক জাতির, সে অমুক সম্প্রদায়ের। ইসলাম এই সমস্ত ভেদাভেদ মুছে দিয়েছে। মৌমাছি বিভিন্ন ফুলের রস চুষে নেয়, তখন তার নাম হয়ে যায় মধু। আগুন বিভিন্ন কাঠকে জ্বালিয়ে দিলে তার নাম হয়ে যায় ছাই। এমনিভাবে যখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আদর্শ আঁকড়ে ধরল, তখন সব মুসলমান এক হয়ে গেল, চাই সে হাবশি হোক বা রুমি, ফর্সা হোক বা কালো! (মিরআতুল মানাজিহ, ৬/৫৫২)
তাবারানী শরীফে রয়েছে, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اٰذَی مُسْلِمًا فَقَدْ اٰذَانِیْ وَمَنْ اٰذَانِیْ فَقَدْ اٰذَی اللهَ (অর্থাৎ) যে ব্যক্তি (শরয়ী কারণ ছাড়া) কোনো মুসলমানকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল, সে আল্লাহ পাককে কষ্ট দিল। (মু’জামুল আওসাত, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৮৭, হাদীস: ৩৬০৭)
সবচেয়ে নিকৃষ্ট অপরাধ
হযরত ফুযাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, কুকুর এবং শুকরকেও অকারণে কষ্ট দেওয়া হালাল নয়, তাহলে মুসলমানদের কষ্ট দেওয়া কত নিকৃষ্ট অপরাধ।
(তাফসিরে খাযাইনুল ইরফান, পারা: ২২, সূরা আহযাব, ৫৮নং আয়াতের পাদটীকা, পৃষ্ঠা: ৭৮৯)
আগুনে নিক্ষেপ করা হবে
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাদের মধ্যে যার কাছে দিরহাম (অর্থাৎ ধন-সম্পদ) এবং আসবাবপত্র নেই সে-ই তো নিঃস্ব। ইরশাদ করলেন: আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami