Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা খাদ ওয়ালাদের ঘটনা শুনেছি, এই কুরআনী ঘটনা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা শিক্ষা পাই, তা হলো আল্লাহ পাক কুরআনে পাকেই উল্লেখ করেছেন:
اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمْ عَذَابُ الْحَرِیْقِؕ(۱۰)
(পারা ৩০, সূরা বুরুজ, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি।
জানা গেলো; মুসলমানকে কষ্ট দেয়া খুবই কঠিন গুনাহ এবং ভয়ঙ্কর অপরাধ, এর শাস্তি খুবই মারাত্মক। দেখুন! যেই বাদশাহ নিজে খোদা দাবী করতো, সে মুসলমানদের অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তাদেরকে আগুনে পুড়িয়েছে, এর ফলস্বরূপ কী ঘটলো...? আল্লাহ পাকের ক্রোধ উথলে উঠেলো এবং বাদশাহ ও তার সৈন্যরা নিজেদের জ্বালানো আগুনে পুড়ে ছাই হয়ে গেলো।
اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ আল্লাহ পাক আমাদেরকে এমন বিপজ্জনক অপরাধ এবং এমন ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুক।
হে আশিকানে রাসূল! খুব দুঃখজনক বিষয় যে, আজকাল মুসলমানদের কষ্ট দেয়াকে খুবই নগন্য মনে করা হচ্ছে, মানুষ নির্ভয়ে অন্যকে কষ্ট দেয় এবং একদমই ভয় পায় না। * কেউ চুগলী করে অন্যকে কষ্ট দেয়, * কেউ গালি দিয়ে হৃদয় ভাঙে, * অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে, * বিনা কারণে এবং অনুচিতভাবে রাগ ঝাড়ে, * মারে, * মেরে ফেলে, * মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়, * ওজনে কম দেয়, * সম্পদ লুটপাট করে, * ঠাট্টা করে, * বিদ্রুপের তীর বর্ষণ করে, *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami