Book Name:Umer Yun he Tamam Hoti Hy
সুতরাং, যখনই সেজদা করবেন, সম্পূর্ণ সতর্কতা সহকারে, মনোযোগ রেখে নাকের হাড় মাটিতে লাগানোর অভ্যাস গড়ে তুলুন। আজকাল যেমন শীতকাল, সাধারণত ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম টুপি পরা হয়। এই টুপি কখনও কখনও কপালের উপর থাকে এবং যেহেতু উলের মতো মোটা টুপি হয়, তাই যখন কপাল ও মাটির মাঝে এই টুপি এসে যায়, তখন কপাল পুরোপুরি মাটিতে দৃঢ়ভাবে স্থাপন হয় না, এতেও সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমত, যখনই নামায পড়বেন এবং এমন উলের মতো মোটা টুপি পরা থাকে, তখন তা কপাল থেকে সরিয়ে নিন। যদি কোনো অপারগতার কারণে টুপি কপালে রাখতেই হয়, তাহলে কপাল মাটিতে রেখে এতটুকু চাপুন যেন মাটির কাঠিন্য অনুভব হয় এবং আরও চাপলে যেন না চাপে। তখন নামায শুদ্ধ হয়ে যাবে।
(ফতোওয়ায়ে আহলে সুন্নাত, অপ্রকাশিত, ফতোওয়া নং: ১৩৫৭)
আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী আহকাম শিখার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আসমাউল হুসনার বরকত (ওয়াযীফা)
যে ব্যক্তি জুমার (নামায ব্যতীত) অন্য সময়গুলোতে یَاقَوِیُّ বেশি বেশি পড়বে, اِنْ شَآءَ الله নসিয়ান (অর্থাৎ ভুলে যাওয়ার রোগ) দূর হয়ে যাবে।
(মাদানী পাঞ্জেসূরা, পৃ:২৫৩)
আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم