Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

আমরা আসলে এই জীবনের মূল্য বুঝি না হুযুর দাতা গঞ্জ বখশ আলী হাজভেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর کَشْفُ الْمَحْجُوب কিতাবে লিখেছেন যে, এই দুনিয়ার একটি শ্বাস আখিরাতের হাজার শ্বাস থেকে উত্তম (কাশফুল মাহজুব, পৃ:২৭৪)

 কেন? কারণ * এই একটি শ্বাসের মাধ্যমে আমরা তাওবা করে সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারি * এই একটি শ্বাসের মাধ্যমে নেকী করে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি * এই একটি শ্বাসে سُبْحَانَ الله, اَلْحَمْدُ لِلّٰه, اَللهُ اَكْبَرُ পড়ে আমরা জান্নাতে গাছ লাগাতে পারি * এই একটি শ্বাসে দরুদ শরীফ পড়ে দশটি নেকী অর্জন করতে পারি, ১০টি গুনাহ মাফ করিয়ে নিতে পারি, ১০টি মর্যাদা বৃদ্ধি করতে পারি যদি এই শ্বাস থেমে যায় এবং আমরা মৃত্যুর পথ ধরে কবরের সিঁড়িতে নেমে যাই, তাহলে এই সুযোগ শেষ হয়ে যাবে, তখন আমরা চাইলেও আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠানো হবে না সুতরাং আমরা এখনও জীবিত আছি, নতুন বছর দেখার সৌভাগ্য লাভ করছি, এটি বিদ্রোহের সময় নয়, বরং শুকরিয়ার স্থান

জান্নাতে আগে যাওয়ার কারণ

উচ্চ মর্যাদার সাহাবীয়ে রাসূল হযরত তালহা বিন উবায়দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: "একবার দুজন ব্যক্তি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন, দুজনেই কালেমা পড়ে সাহাবীর মর্যাদা লাভ করলেন (দুজনেই নেককার, পরহেজগার ছিলেন, তবে) তাদের মধ্যে একজন ইবাদত সাধনায় অনেক বেশি পরিশ্রম করতেন সুতরাং, যিনি বেশি ইবাদতকারী ছিলেন, তিনি একবার একটি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেলেন তারপর এক বছর পর দ্বিতীয় সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ ইন্তেকাল করলেন"