Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

কানযুল ঈমানের অনুবাদ: একে অপরের অনুগামী

রাত হয়, তারপর দিন আসে, তারপর রাত হয়, তারপর দিন আসে হাজার হাজার বছর ধরে এই ধারা এভাবেই চলে আসছে

صبح ہوتی ہے، شام ہوتی ہے                              عمر   یونہی   تمام   ہوتی   ہے

সুবহে হোতি হ্যা, শাম হোতি হ্যা   উমর ইউঁহী তামাম হোতি হ্যা

(ওয়াসায়িলে বখশিশ, পৃ:৪৯৫)

হে আশিকানে রাসূল! এই দিন রাতের একে অপরের পেছনে আসা কেন? কার জন্য? আল্লাহ পাক বলেছেন:

لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا(۶۲)

(পারা ১৯, সূরা ফুরকান, আয়াত ৬২)

কানযুল ঈমানের অনুবাদ: (এটি) তারই জন্য, যে মনোযোগ দিতে চায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে

تجھ کو پرکھتا ہے یہ، مجھ کو پرکھتا ہے یہ

سلسلۂ  روز  و شب،  صَیرَفئ  کائنات

তুঝ কো পারাখতা হ্যা ইয়ে, মুঝ কো পারাখতা হ্যা ইয়ে

সিলসিলায়ে রোয শব, সয়রা ফিয়ে কায়িনাত

(কুল্লিয়াতে ইকবাল, বালে জিবরিল, মসজিদে কুরতুবা, ৪১৯ পৃ:৪১৯)

    ব্যাখ্যা: দিবা-রাত্রির ধারা অর্থাৎ দিন-রাতের এই ধারাবাহিকতা আসলে একটি পরীক্ষা এর মাধ্যমে আমার আপনার পরীক্ষা হচ্ছে এই ধারার মাধ্যমেই কায়েনাত তার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে

আয়াতে কারীমা থেকে প্রাপ্ত শিক্ষা

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে কারীমায় আমাদের জন্য ৩টি শিক্ষা রয়েছে:

(): দিন-রাত একে অপরের প্রতিনিধি

প্রথম শিক্ষা; আল্লাহ পাক বলেছেন:

خِلْفَةً