Book Name:Umer Yun he Tamam Hoti Hy
আয়াতে কারীমার সংক্ষিপ্ত ব্যাখ্যা
ইরশাদ হচ্ছে:
وَ هُو
(পারা ১৯, সূরা ফুরকান, আয়াত ৬২)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তিনিই সেই সত্তা।
তিনি কে...? আল্লাহ পাক। আয়াতে দিন-রাতের ধারার উল্লেখ রয়েছে এবং আল্লাহ পাক এর মাধ্যমে আমাদেরকে তাঁর পরিচয় করিয়েছেন। অর্থাৎ এটি এই আয়াতে কারীমার প্রথম শিক্ষা যে, এই দিন ও রাতের আগমন-প্রস্থান আল্লাহ পাকের অস্তিত্ব এবং তাঁর একত্বের প্রমাণ। অতএব, আমাদের উচিত দিন ও রাতকে অযথা নষ্ট না করে, এতে চিন্তা-ভাবনা করা এবং এর মাধ্যমে আল্লাহ পাকের কুদরত, তাঁর ক্ষমতা এবং নিজেদের অসহায়ত্বের পরিচয় লাভ করা।
تلاش اُس کو نہ کر بُتوں میں،وہ ہے بدلتی ہوئی رُتوں میں
جو دِن کو رات اور رات کو دِن بنا رہا ہے، وہی خُدا ہے
তালাশ উস কো না কর বুতো মে, ওহ হ্যা বদলতী হুয়ি রুতো মে
জো দিন কো রাত আওর রাত কো দিন বানা রহা হ্যা, ওহী খোদা হ্যা
আল্লাহ পাক বলেছেন:
وَ هُو
কানযুল ঈমানের অনুবাদ: এবং তিনিই সেই সত্তা।
কে?
الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَ النَّهَارَ
কানযুল ঈমানের অনুবাদ: যিনি রাত ও দিনকে বানিয়েছেন।
কী বানিয়েছেন?
خِلْفَةً
(পারা ১৯, সূরা ফুরকান, আয়াত ৬২)