Book Name:Umer Yun he Tamam Hoti Hy
প্রিয় ইসলামী ভাইয়েরা! আহ! দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল। আমরা ২০২৫ সাল ছেড়ে ২০২৬ সালে প্রবেশ করলাম। নতুন বছরের আগমন উপলক্ষে কিছু লোক আনন্দ-উল্লাস করে, বিভিন্ন ধরনের বাজে কাজ করে রবের অসন্তুষ্টিমূলক কাজে লিপ্ত হয় এবং গাফিলতির শিকার হয়। অন্যদিকে, অনেকে এর থেকে শিক্ষা গ্রহণ করে যে, জীবন থেকে আরও একটি বছর কমে গেল, আমরা মৃত্যুর আরও কাছে চলে যাচ্ছি। এভাবেই বছরগুলো পেরিয়ে যাবে এবং শীঘ্রই শ্বাস-প্রশ্বাসের দড়ি ছিঁড়ে যাবে এবং আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুক।।আমাদেরকে উদাসীনদের পথে চলা থেকে রক্ষা করুক এবং তাঁর নেক বান্দাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! দিনের পর রাত, রাতের পর দিন আসা, সপ্তাহ ও মাস পেরিয়ে যাওয়া, একটি বছরের পর নতুন বছর আসা—এতে রয়েছে প্রজ্ঞা, শিক্ষা ও উপদেশ।
سلسلۂ روز و شَبْ، نقش گرِ حادثات
سلسلۂ روز و شَبْ اَصْلِ حیات و مَمَات
تجھ کو پرکھتا ہے یہ، مجھ کو پرکھتا ہے یہ
سلسلۂ روز و شَبْ صَیرَفئ کائنات
اَوَّل و آخر فنا، باطن و ظاہِر فنا
نقشِ کہن ہو کہ نَو، منزلِ آخر فنا
সিলসিলায়ে রোয ও শব, নকশে গারে হাদাসাত
সিলসিলায়ে রোয ও শব আসলে হায়াত ও মামাত
তুঝ কো পরখতা হ্যা ইয়ে, মুঝ কো পরখতা হ্যা ইয়ে
সিলসিলায়ে রোয ও শব সয়রা ফিয়ে কায়িনাত
আউয়াল ও আখির ফানা, বাতিন ও যাহির ফানা