Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ কর!! ! سُبْحَانَ الله

নিশ্চয়ই আমরাও আল্লাহ পাকের নৈকট্য চাই যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়, তাহলে আর কীসের আকাঙ্ক্ষা বাকি থাকে? যখন মালিকের নৈকট্য পাওয়া গেল, তখন আর কীসের অভাব থাকে? এই নৈকট্য কীভাবে পাওয়া যাবে? অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ে...!! আল্লাহ পাক আমাদেরকে এত বড় নেয়ামত অর্জন করার জন্য এত সহজ আমল নিয়মিতভাবে করার অর্থাৎ অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুকاٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

ہے خدا کی رضا پڑھو درود شریف                        پاؤ گے قربِ خدا پڑھو درود شریف

حق کا ہے فیصلہ پڑھو درود شریف                        جا بجا ہرلمحہ پڑھو! درود شریف

হ্যা খোদা কী রিযা পড়হো দুরুদ শরীফ

পাওগে কুরবে খোদা পড়হো দুরুদ শরীফ

হক কা হ্যা ফয়সালা পড়হো দুরুদ শরীফ

 জা বাজা হার লমহা পাড়হো! দুরুদ শরীফ

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

قَالَ الله تَبَارَکَ وَ تَعَالٰی فِی الْقُرْآنِ الْکَرِیْم অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:

وَ هُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَ النَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا(۶۲)

صَدَقَ اللهُ الْعَظِيمِ وَ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

    কানযুল ঈমানের অনুবাদ: "আর তিনিই হন, যিনি রাত দিনের পরিবর্তন রেখেছেন, তারই জন্য, যে মনোযোগ দিতে চায় অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে (পারা: ১৯, সূরা: ফুরকান, আয়াত: ৬২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد