Book Name:Umer Yun he Tamam Hoti Hy
(পারা ১৯, সূরা ফুরকান, আয়াত ৬২)
কানযুল ঈমানের অনুবাদ: একে অপরের অনুগামী।
অর্থাৎ, দিন ও রাত একে অপরের নায়েব।
(তাফসীরে বায়যাভী, পারা: ১৯, সূরা ফুরকান, আয়াতের পাদটীকা: ৬২, ৪/১২৯)
এর অর্থ হলো, রাতের পর দিনের আগমন, এক সপ্তাহের পর অন্য সপ্তাহের, এক মাসের পর অন্য মাসের, এক বছরের পর নতুন বছরের আগমন আমাদের জন্য একটি জাগ্রত হওয়ার সুযোগ। এটি এই জন্য যে, আমরা আমাদের পূর্বের ত্রুটি-বিচ্যুতির জন্য লজ্জিত হই, আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করি, আমাদের ঘাটতিগুলো অনুভব করি এবং নতুন দিন, নতুন সপ্তাহ, নতুন মাস এবং নতুন বছরে এই দুর্বলতা, ত্রুটি ও ঘাটতিগুলো দূর করতে ব্যস্ত হই।
রাতের কাযা দিনে সেরে নিন!
হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার হযরত উমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ রাতে তিলাওয়াত করতে পারেননি। নিশ্চয়ই তিনি এতে দুঃখিত হয়েছিলেন, তাই রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন তখন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: "হে ইবনে খাত্তাব! আল্লাহ পাক তোমার জন্য একটি আয়াত নাযিল করেছেন, ইরশাদ হচ্ছে:
وَ هُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَ النَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ
(পারা ১৯, সূরা ফুরকান, আয়াত ৬২)
কানযুল ঈমানের অনুবাদ: আর তিনিই হন, যিনি রাত ও দিনের পরিবর্তন রেখেছেন, তারই জন্য, যে মনোযোগ দিতে চায়।
(হে উমর!) যদি রাতে নফল পড়তে না পারো, তাহলে দিনে পড়ে নাও! আর যে নেক কাজ দিনে করতে না পারো, তা রাতে করে নাও!
(মুসনদিল ফেরদৌস, বাবুল ইয়ায়ী, ৫/৩১২, হাদিস: ৮২৮৬)