Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

গাফিল ইনসান! ইয়াদ রাখ পাচতায়ে গা

 (ওয়াসায়িলে বখশিশ, পৃ:৭১১-৭১২)

দিন রাত ভান্ডার

ওলীয়ে কামিল হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: "নিশ্চয়ই এই দিন রাত দুটি ভান্ডার, সুতরাং তোমরা চিন্তা করো যে, এই ভান্ডারগুলোকে কোথায় খরচ (Spend) করছো?" (মাওসুআ ইবনে আবিদ দুনিয়া, কিতাবু কালামুল লাইলী ওয়াল আইয়াম, /৩৩৬)

আহ! আমার জীবনের একটি দিন কমে গেল

হযরত মুফাদ্দাল বিন ইউনুস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ-এর পবিত্র অভ্যাস ছিল: যখন রাত আসত, তিনি বলতেন: আহ! আমার জীবনের একটি দিন কমে (Minus) গেল যখন সকাল হত, তিনি বলতেন: আহ! আমার জীবনের একটি রাত কমে গেল যখন তাঁর শেষ সময় আসল, তখন তিনি কাঁদতে লাগলেন, অতঃপর বললেন: আমি জানি যে আমার উপর আপদে ভরা একটি দিন আসতে চলেছে, আহ! সেই দিনটি তীব্র দুঃখের, নিশ্চয়ই তিনিই সত্য খোদা তায়ালা, যিনি তাঁর সৃষ্টির জন্য মৃত্যুর ফয়সালা করেছেন অতঃপর তিনি পারা ২৯, সূরা মূলকের এই আয়াতটি তিলাওয়াত করলেন:

الَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَ الْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًاؕ

(পারা ২৯, সূরা মূলক, আয়াত )

কানযুল ঈমানের অনুবাদ: তিনিই, যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়-তোমাদের মধ্যে কার আমল অধিক উত্তম

    এটি পড়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং দুনিয়া থেকে বিদায় নিলেন (মাওসুআতু ইবনে আবিদ দুনিয়া, কিতাবু কালামুল লাইলী ওয়াল আইয়াম, /৩৩৭)

জীবন কমে যাওয়ার আনন্দে যারা উল্লাস করে, তারা অদ্ভুত মানুষ!