Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

নকশে কোহন হো কেহ নাও, মানযিলে আখির ফানা

(কুল্লিয়াতে ইকবাল, বালে জিবরিল, মসজিদে কুরতুবা, পৃ: ৪১৯)

 

    ব্যাখ্যা: দিন-রাতের এই ধারাবাহিকতা কোনো সাধারণ বিষয় নয় এর মাধ্যমেই ঘটনা দুর্ঘটনার চিত্র তৈরি হয় এটিই জীবন মৃত্যুর মূল এর মাধ্যমেই আমার আপনার পরীক্ষা হয় এই ধারার মাধ্যমেই দুনিয়ার রং পরিবর্তন হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে আহ! এই দিন-রাতের ধারাবাহিকতাই বার্তা দেয় যে, পূর্ববর্তীরাও নশ্বর, পরবর্তীরাও নশ্বর যা কিছু প্রকাশ্য তাও নশ্বর, যা কিছু লুকায়িত তাও নশ্বর পুরোনো চিত্র, পুরোনো ধ্বংসাবশেষও নশ্বর এবং নতুন আগমনকারীও নশ্বর সবার একটিই গন্তব্য, সবাই সেদিকেই ছুটছে এবং সেই গন্তব্য কী? ফানা (ধ্বংস)

এখানে সবকিছু নশ্বর...!! রাতের পর দিন, দিনের পর রাত, এক সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহ, এক মাসের পর দ্বিতীয় মাস, এক বছরের পর নতুন বছর এসে এটাই বলে, এটাই বার্তা দেয় যে, এখানে সবাই নশ্বর...!!

دنیا فانی ہے اہلِ دنیا فانی                                     شہر و بازار و کوہ و صحرا فانی

دل شاد کریں کس کے نظّارہ سے حسنؔ                آنکھیں فانی ہیں یہ تماشا فانی

দুনিয়া ফানি হ্যা আহলে দুনিয়া ফানী

শেহের বাযার কোহো সেহরা ফানী

দিল শাদ করে কিস কে নাযারাহ সে

                    আখেঁ ফানী হ্যা ইয়ে তামাশা ফানী   (যওক্বে নাত, পৃ:৩০৩)

প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রথমে আমরা পারা ১৯, সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াত শোনার সৌভাগ্য অর্জন করলাম এতে আমাদেরকে বলা হয়েছে যে, দিন-রাতের এই ধারায় কী হিকমত বা প্রজ্ঞা রয়েছে? এর থেকে আমরা কী শিক্ষা পাই?