Book Name:Umer Yun he Tamam Hoti Hy
দিন ও রাত অযথা কাজে ব্যয় করার জন্য নয়...!
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; * দিন ও রাতের আগমন-প্রস্থান, সপ্তাহ, মাস ও বছরের পরিবর্তন গাফিলতি থেকে জাগ্রত হওয়ার জন্য। * এটি এই জন্য যে, আমরা আমাদের পূর্ববর্তী ত্রুটি ও ঘাটতিগুলো চিহ্নিত করি, অন্তর থেকে সেগুলোর জন্য লজ্জিত হই, অনুভূতি তৈরি করি এবং সেই ত্রুটিগুলো দূর করি। * যে নেক কাজগুলো গত বছর করতে পারিনি, এই বছর সেগুলো করি। যে নেক কাজগুলো রাতে বাকি ছিল, সেগুলো দিনে পূর্ণ করি। যেগুলো দিনে বাকি ছিল, সেগুলো রাতে পূর্ণ করে নিই।
দু'দিন একই রকম রাখবেন না...!!
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি দুনিয়া ও আখিরাতে সফলতা চান, তাহলে আপনাদের জীবনের একটি নীতি তৈরি করুন; সেটি হলো আমাদের দুটি দিন যেন কখনও একরকম না হয়। আমাদের আমল, আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের জ্ঞান, আমাদের কাজে প্রতিদিন উন্নতিই আসা উচিত, প্রতিদিন কিছু না কিছু বৃদ্ধিই হওয়া উচিত। বর্ণিত আছে: একজন নেককার বান্দার ভাগ্য সুপ্রসন্ন হলো, সে স্বপ্নে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করলো। সে আরজ করলো: "ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে উপদেশ দিন!" প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: "যার দুটি দিন এক রকম হয় (অর্থাৎ গতকাল যেমন কেটেছে, আজও তেমনই কাটুক, গতকাল ৫টি নেক কাজ করেছে, আজও ৫টিই নেক কাজ করেছে, নেক কাজে বৃদ্ধি হয়নি, অথবা গতকাল গুনাহে কেটেছে, আজও গুনাহেই