Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

হযরত তালহা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: "তাদের দুজনের দুনিয়া থেকে চলে যাওয়ার পর এক রাতে আমি স্বপ্ন দেখলাম, কী দেখছি যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, এই দুজন সাহাবীয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُمَا সেখানেই উপস্থিত ছিলেন ঠিক তখনই জান্নাতের ভেতর থেকে একজন বাইরে এলেন এবং সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে যিনি এক বছর পর ইন্তেকাল করেছিলেন, তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন কিছুক্ষণ পর তিনি আবার বাইরে এলেন এবং সেই সাহাবীকে যিনি এক বছর আগে শহীদ হয়েছিলেন, এবার তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন"

কাল হলে হযরত তালহা رَضِیَ اللهُ عَنْہُ তাঁর স্বপ্ন সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে শোনালেন, সবাই বিস্মিত হলেন। যখন এই কথা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে পৌঁছল, তখন তিনি বললেন: "হে সাহাবীরা! তোমরা কোন বিষয়ে বিস্মিত? তারা আরজ করলেন: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!একজন সাহাবী বেশি ইবাদতকারী ছিলেন, তারপর তিনি শাহাদাতের মর্যাদাও লাভ করলেন, তা সত্ত্বেও তিনি পরে জান্নাতে প্রবেশ করলেন এবং অন্য সাহাবী যিনি এক বছর পর ইন্তেকাল করলেন, তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন, এর কারণ কী?" প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: "ওই দ্বিতীয় সাহাবী কি এক বছর বেশি জীবিত ছিলেন না? তারা আরজ করলেন: জি হ্যাঁ, ছিলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন: তিনি কি শহীদ হওয়া ব্যক্তির চেয়ে এক বছর বেশি রমযানের রোযা রাখেননি? সাহাবীরা আরজ করলেন: জি হ্যাঁ, রেখেছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন: এই পরে ইন্তেকালকারী সাহাবী কি এত বেশি সেজদা করেননি? তারা আরজ করলেন: জি হ্যাঁ, করেছেন।এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم