Book Name:Umer Yun he Tamam Hoti Hy
গাফিলতিতে দিন কাটছিল, নতুন বছর শুরু হলেও গাফিলতির মধ্যেই থাকে, এমন ব্যক্তি ভালো নয়, খুব খারাপ।
আল্লাহ পাক আমাদেরকে এমন বঞ্চনা থেকে রক্ষা করুক এবং নেক আমল সহ দীর্ঘ জীবন দান করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আলোচনার সারসংক্ষেপ
সারসংক্ষেপে বলতে গেলে, দিন-রাতের পরিবর্তন এবং এক বছরের পর নতুন বছর আসার মধ্যে অনেক প্রজ্ঞা রয়েছে। * এটি আমাদেরকে একটি সুযোগ প্রদান করছে যে, গত বছর আমাদের যে ত্রুটি-বিচ্যুতি হয়েছিল, যে কাজগুলো আমরা করতে পারিনি, এখন সেই সুযোগকে মূল্যবান মনে করি এবং পূর্বের দিনগুলোর ত্রুটিগুলো দূর করি। * এই দিন-রাতের পরিবর্তনে আমাদের জন্য গাফিলতি থেকে জাগ্রত হওয়ার বার্তা রয়েছে, এর থেকে আমরা শিক্ষা পাই যে, আমরা উপদেশ গ্রহণকারী হই। * এবং এটি শুকরিয়ারও স্থান যে, আল্লাহ পাক আমাদেরকে একটি নতুন দিন, নতুন বছর দান করেছেন। * সুতরাং, এই নতুন বছরে আমাদের পূর্ববর্তী ত্রুটি, ঘাটতি ও বঞ্চনার একটি মূল্যায়ন করা উচিত। এখনও জীবন বাকি আছে, এর উপর শুকরিয়া আদায় করা উচিত এবং বেশি বেশি নেক আমলের চেষ্টা করা উচিত! আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল (Naik Amal) মোবাইল অ্যাপ্লিকেশন
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার হওয়ার এবং নেক আমলে বৃদ্ধি করার জন্য দাওয়াতে ইসলামীর আই.টি ডিপার্টমেন্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে, যার নাম: নেক আমল