Book Name:Umer Yun he Tamam Hoti Hy
বললেন: "এ কারণেই তাদের দুজনের মধ্যে আসমান-জমিনের পার্থক্য।"
(ইবনে মাজাহ, কিতাবু তা’বীরুর রুইয়া, বাবু তা’বীরুর রুইয়া, ৬৩১ পৃ:, হাদিস: ৩৯২৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! এটি কত বড় নেয়ামত। আমাদের ভাই, বন্ধু, আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদের বিনা হিসাবে মাগফিরাত দান করুক।।আমরা এখনও জীবিত আছি, আমাদের কাছে এখনও সময় আছে। আমরা এই নতুন বছরে আরও বেশি নেক আমল করে, গুনাহ থেকে তাওবা করে নিজেদের মর্যাদা বাড়াতে পারি। সুতরাং, এটি শুকরিয়ার স্থান। আর যদি আমরা এই প্রাপ্ত সুযোগ থেকে ফায়দা না তুলি, নেক আমল না করি, গুনাহ থেকে তাওবা না করি, তবে মনে রাখবেন! এটি অনেক বড় ক্ষতির কারণ হবে।
সবচেয়ে ভালো মানুষ কে...?
তিরমিযী শরীফে রয়েছে, আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে প্রশ্ন করা হয়েছিল: اَیُّ النَّاسِ خَیْرٌ؟ অর্থাৎ, সবচেয়ে ভালো মানুষ কে? তিনি বললেন: مَنْ طَالَ عُمْرُہٗ وَ حَسُنَ عَمَلُہٗ যার বয়স দীর্ঘ এবং আমল ভালো। তারপর জিজ্ঞাসা করা হলো: اَیُّ النّاسِ شَرٌّ ؟ সবচেয়ে খারাপ বান্দা কে? তিনি বললেন: مَنْ طَالَ عُمْرُہٗ وَ سَاءَ عَمَلُہٗ যার বয়স দীর্ঘ এবং আমল খারাপ। (তিরমিযী, কিতাবুয যুহদ, বাব: মা জাআ ফি তূলিল ওমরিল মুমিনীন, পৃ:৫৫৭, হাদিস: ২৩৩০)
الله! الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয়ই নতুন বছর পাওয়া অনেক বড় নেয়ামত, তবে দেখতে হবে যে, আমাদের আমল কেমন? ভালো সে যার বয়স দীর্ঘ এবং আমল ভালো। আর যদি নতুন দিন পাওয়া যায়, নতুন সপ্তাহ, নতুন মাস, নতুন বছর দেখার সৌভাগ্য হয়, কিন্তু আমল খারাপই থাকে, আগে গুনাহে ডুবে ছিল, নতুন বছর পেয়েও গুনাহে লিপ্ত থাকে, আগে