Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

اَلْـحَـمْـدُ لِلّٰهِ رَبِّ الْـعٰـلَـمِـیْـنَ وَالـصَّـلٰوۃُ وَالسَّـلَامُ عَـلٰی خَـاتَـمِ الـنَّـبِـيّٖـنَط

اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط

اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله

اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله

نَوَیْتُ سُنَّتَ الْاِعْتِکَاف (আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করলাম)

দুরুদ শরীফের ফযীলত

হযরত কাব رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহ পাক তাঁর নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতি ওহী নাযিল করলেন: "হে মূসা! তুমি কি চাও যে, তোমার কথা তোমার জিহ্বার যত সন্নিকটে, তোমার হৃদয়ের চিন্তা তোমার হৃদয়ের যত সন্নিকটে, তোমার রূহ তোমার দেহের যত সন্নিকটে এবং তোমার চোখের আলো তোমার চোখের যত সন্নিকটে, আমি তার চেয়েও বেশি তোমার সন্নিকটে হয়ে যাই?" তিনি বললেন: "হ্যাঁ! হে মালিক মাওলা! (আমি চাই" আল্লাহ পাক বললেন: فَاَکْثِر ُالصَّلَاۃَ عَلٰی مُحَمَّدٍ অর্থাৎ, হে মূসা! তাহলে তুমি মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ কর! (হিলইয়াতুল আউলিয়া, কাবুল আহবার, /৩৩)

! سُبْحَانَ اللهপ্রিয় ইসলামী ভাইয়েরা! এই বর্ণনার প্রতি একটু মনোযোগ দিন! একটি হলো আমাদের জিহ্বা, আরেকটি হলো সেই জিহ্বা থেকে উচ্চারিত কথা। এই দুটোর মধ্যে দূরত্ব কতটুকু...? কিছুই নয়। ঠিক একইভাবে আমাদের হৃদয় এবং সেই হৃদয়ে উদিত চিন্তাভাবনার মধ্যে, আমাদের রূহ এবং আমাদের দেহের মধ্যে, আমাদের চোখ এবং সেই চোখে বিদ্যমান আলোর মধ্যে দূরত্ব কতটুকু...? কোনো দূরত্ব নেই। আল্লাহ পাক তাঁর নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে বললেন: হে মূসা! যদি এর চেয়েও বেশি আমার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে আমার