Book Name:Umer Yun he Tamam Hoti Hy
(Naik Amal)। এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এই অ্যাপ্লিকেশনে: ইসলামী ভাইদের, ইসলামী বোনদের এবং শিক্ষার্থীদের জন্য আলাদা, আলাদা রিসালা বিদ্যমান। এটি ৬টি ভিন্ন ভাষায় * ইংরেজি * উর্দু
* হিন্দি * বাংলা * গুজরাটি এবং * সিন্ধিতে ব্যবহার করা যেতে পারে। এতে বিভিন্ন নেক আমলের উপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের নিচে ৩০টি ঘর রয়েছে, প্রতিদিন আপনার পছন্দের যেকোনো সময় নির্ধারণ করে আপনার আমলের পর্যবেক্ষণ করুন, সে অনুযায়ী জীবনযাপন করুন। اِنْ
شَآءَ الله
এর বরকতে গুনাহ থেকে বাঁচার এবং নেক আমল করার মনমানসিকতা তৈরি হবে, হৃদয়ের পবিত্রতা মিলবে এবং চরিত্র উজ্জ্বল, পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে উঠবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
সঠিক কোনটি?
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: সেজদায় কপাল মাটিতে দৃঢ়ভাবে স্থাপন করা ফরয এবং নাকের হাড় লাগানো ওয়াজিব।
ব্যাখ্যা: এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা যা সাধারণত উপেক্ষা করা হয়। অনেক মানুষ সেজদায় নাকের ডগা মাটিতে লাগায়। এটি ভুল। নাকে আঙুল রেখে একটু চাপলে নিচে একটি শক্ত হাড় অনুভব হবে, সেজদায় এই হাড়টি মাটিতে লাগানো ওয়াজিব। এটি না লাগালে নামায মাকরুহে তাহরীমি হবে, ওয়াজিবুল ই'আদাহ (পুনরায় নামায আদায় করা ওয়াজিব) হবে।