Umer Yun he Tamam Hoti Hy

Book Name:Umer Yun he Tamam Hoti Hy

হে আশিকানে রাসূল! নিশ্চয়ই এটি শিক্ষণীয় বিষয় এই দিন রাত কাঁচির মতো আমাদের জীবনকে কেটে চলেছে প্রতিদিন প্রতি রাতে আমরা মৃত্যুর আরও কাছাকাছি হচ্ছি, কিন্তু আফসোস! আমরা উপদেশ গ্রহণ করি না, শিক্ষা গ্রহণ করি না, অলসতা করি, গুনাহে লিপ্ত থাকি এবং আরও গাফিলতিতে পড়ে যাই তারপর এটা কেমন অদ্ভুত ব্যাপার যে, দু'দিন আগে বছর শেষ হয়েছে, অন্য কথায় বলতে গেলে, আমাদের জীবন থেকে একটি বছর কমে গেছে, আর মানুষ নিয়ে উৎসব পালন করছিল, গুনাহের বাজার গরম ছিল এবং না জানি কেমন কেমন কুসংস্কারে নিমজ্জিত ছিল আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: "হে বছর চলে যাওয়ার আনন্দে উল্লাসকারীরা! তোমরা আসলে নিজেদের জীবন কমে যাওয়ায় খুশি হচ্ছো"

 (লাত্বায়িফুল মাআরিফ, পৃ:৪০৫)

তিনি আরও বলেন: "হে সেই ব্যক্তি! যার একের পর এক বছর কেটে যাচ্ছে কিন্তু সে গাফিলতির ঘুম থেকে জাগছে না, হে সেই ব্যক্তি! যার বছর কেটে গেছে কিন্তু এখনও গুনাহের সমুদ্রে ডুবে আছ।” (লাত্বায়িফুল মাআরিফ পৃ:৪০৭)

কিয়ামতের দিন যখন তোমাদেরকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে, তখন তোমাদের কাছে কী অজুহাত থাকবে? এই গাফিলতি গুনাহে ভরা জীবনের জন্য কী কৈফিয়ত পেশ করবে...!!

আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুকআহা! যদি আমরা উপদেশ শিক্ষা গ্রহণকারী হতে পারতাম

 اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

دِلا غافِل نہ ہو یک دَم یہ دُنیا چھوڑ جانا ہے                  بغیچے چھوڑ کر خالی زمیں اندر سمانا ہے

تُو اپنی موت کو مت بُھول، کر سامانا چلنے کا                 زمیں کی خاک پر سونا ہے، اینٹوں کا سرہانا ہے