Share this link via
Personality Websites!
ব্যভিচারী নারী। * তারপর খুব বেশি ফোলা এবং অত্যন্ত দূর্গন্ধযুক্ত মৃতদের পাশ দিয়ে গমন হলো, জিজ্ঞাসা করলাম: এরা কারা? জানানো হলো: এরা কাফের মৃতদেহ।
(মু’জামুল কবির, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২৮৫, হাদীস: ৭৫৬৩)
!اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! এই রেওয়ায়েতগুলোর প্রতি একটু শিক্ষার নজরে চিন্তা করুন! কত ভয়ংকর দৃশ্য, কোথাও সেই ব্যক্তি যার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে * কারোর চোয়াল লোহার শলাকা দিয়ে কাটা হচ্ছে * কিছু লোককে হাঁড়ির মতো ফুটন্ত পানির নদীতে ডুবানো হচ্ছে * কারোর শরীরে আগুন ফুঁকে দেওয়া হচ্ছে * কাউকে পঁচা, দূর্গন্ধযুক্ত মাংস খাওয়ানো হচ্ছে * কাউকে অঙ্গার খাওয়ানো হচ্ছে * কেউ এমন যে, তাদেরই পার্শ্বদেশ থেকে মাংস কেটে তাদেরই খাওয়ানো হচ্ছে। এগুলো কি এমন আযাব যা আমরা সহ্য করতে পারব...!! হায়! কার সাহস আছে, কে এমন শক্তি রাখে....!! কিন্তু আফসোস! * আমরা শোধরাই না * আমরা ভয় পাই না * গুনাহ ও অবাধ্যতার বিষয় হোক * আরাম-আয়েশ এবং অনর্থক কাজের কথা হোক তবে আজ এবং এখনই তৈরি, যদি তাওবার কথা আসে তবে টালবাহানা শুরু করে দিই। হায়! আমাদের যদি খোদাভীতি নসীব হতো, হায়! কবর ও আখিরাতের চিন্তা নসীব হতো।
কবর জান্নাতের বাগান বা জাহান্নামের গর্ত হবে
হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: স্বাদ বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ কবর প্রতিদিন ডেকে বলে: * আমি অপরিচিতির ঘর * আমি একাকীত্বের ঘর * আমি মাটির ঘর * এবং আমি পোকা-মাকড়ের ঘর। যখন মুমিনকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami