Share this link via
Personality Websites!
আমি নির্জনতা ও একাকীত্বের ঘর, এর সাথে তীব্রতা ও কঠোরতাও আছে * আমি পিপাসার ঘর, এর সাথে ভয়ংকর অন্ধকারও আছে * আমি সংকীর্ণতার ঘর, এর সাথে ভয়ংকর বিচ্ছুও আছে। * হে আদম সন্তান! সাবধান! দুনিয়ার জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে! নিশ্চয়ই তোমাকে আমার মধ্যে আসতে হবে * আমি আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল, যদি তুমি আমার থেকে মুক্তি পেয়ে যাও তবে প্রতিটি ভয়ংকর পর্যায় থেকে মুক্তি পেয়ে যাবে। * হে আদম সন্তান! আমি গযবের স্থান * আমি কোনো যুবকের যৌবনের প্রতি * কোনো ছোটর ছোট্ট হওয়ার প্রতি এবং কোনো বৃদ্ধের বার্ধক্যের প্রতি দয়া করি না। হ্যাঁ! হ্যাঁ! আমি তার প্রতি দয়া করি না, যে স্বয়ং নিজের অবস্থার প্রতি দয়া করে না।
(বুস্তানুল ওয়ায়েযিন, ইজাতুন লিন-নাবী, পৃষ্ঠা:১৫৪)
অজ্ঞাত উপদেশকারী
হযরত সালমা বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার এক ব্যক্তি কোথাও দিয়ে যাচ্ছিল, সে একটি কবর দেখল, এই কবরটিকে অত্যন্ত সুন্দরভাবে বানানো হয়েছিল। সেই ব্যক্তির কাছে কবরের গঠন (ওপরে লাগানো সুন্দর টাইলস ইত্যাদি) খুব ভালো এবং মনোরম লাগল। সে দাঁড়িয়ে অবাক হয়ে তা দেখতে লাগল। যখন রাত হলো, সে ঘুমাল তো তার স্বপ্নে কেউ এল, সে উপদেশ দিয়ে আরবির এই কবিতাগুলো পড়ল:
اَعْجَبَکَ الْقَبْرُ وَ حُسْنُ الْبِنَاءِ وَ الْجِسْمُ فِیْہِ قَدْ حَوَاہٗ الْبَلٰي
فَاسْئَالِ الْاَمْوَات عَنْ حَالِہِمْ یَنْبَاکَ عَنْ ذَالِکَ ذِہَابَ الْجَلٰي
ব্যাখ্যা: তোমাকে কবর এবং তার সুন্দর গঠন অবাক করেছে অথচ এর ভেতরে রাখা শরীর বিপদ ও আযাবে ঘিরে আছে, মৃতদের তাদের অবস্থা জিজ্ঞাসা করো! তারা তোমাকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami