Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা এই দুনিয়ায় এসেছি, এখন আমাদের মরতেই হবে, কবরে নামতেই হবে এবং নিজের কর্মফল ভোগ করতেই হবে। আমরা যতই চেষ্টা করি, হাজার উপায় অবলম্বন করি, যত ইচ্ছা পালাই, আমরা নিজের আমল থেকে রেহাই পাব না, আমাদের নিজের কর্মের ফলাফলের মুখোমুখি হতেই হবে। আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌۙ(۳۸)
(পারা ২৯, সূরা মুদ্দাসির, আয়াত ৩৮)
কানযুল ঈমানের অনুবাদ: প্রত্যেকে আপন কৃতকর্মের মধ্যে বন্ধনীকৃত।
জানা গেল প্রতিটি ব্যক্তি নিজের আমলের ভিত্তিতে আবদ্ধ, যে এই দুনিয়ায় জন্ম নিয়েছে, তাকে কবরে নামতে হবে এবং নিজের কর্মফল ভোগ করতে হবে।
সিন্দুকে আগুন জ্বলে উঠল
বলা হয়: এক বাদশাহ ছিল, যখন তার শেষ সময় এল তখন সে তার ছেলেদের ডাকল এবং এক অদ্ভুত ওসিয়ত করল। বলতে লাগল: যখন আমি মারা যাব তখন লোহার একটি কফিন বানাবে, তারপর আমার লাশকে এই কফিনে রেখে আরেকটি লোহার সিন্দুকে রেখে দেবে, তারপর এই সিন্দুকটিকে দাফন করবে না বরং একটি ঘরে ছাদের সাথে ঝুলিয়ে রাখবে, যাতে আমি কবরের আযাব থেকে রক্ষা পাই (অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যে, না আমি কবরে নামব, না সেখানকার সংকীর্ণতা ও ভয়ের মুখোমুখি হতে হবে, না কবরের আযাব সহ্য করতে হবে)।
ছেলেরা ওসিয়ত অনুযায়ী কাজ করল। যখন বাদশাহর ইন্তেকাল হয়ে গেল তখন লোহার কফিন বানানো হলো, তার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami