Share this link via
Personality Websites!
বরযখে গুনাহগারদের কতটা কঠিন আযাব হয়, আসুন! শিক্ষার জন্য কয়েকটি রেওয়ায়েত শুনি:
গুনাহের আযাবের চিত্র
মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন যে, হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একদিন ফজরের নামায পড়িয়ে আমাদের দিকে ফিরলেন এবং ইরশাদ করলেন: রাতে আমার নিকট ২ জন ফেরেশতা উপস্থিত হলো এবং আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে গেল। আমি এক ফেরেশতাকে দেখলাম, যার হাতে বড় পাথর ছিল এবং তার সামনে এক ব্যক্তি ছিল। ফেরেশতা পাথর তার মাথায় মারছিল যার ফলে মগজ বেরিয়ে এক দিকে গড়িয়ে পড়ছিল এবং পাথর অন্যদিকে গড়িয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম: এ কে? ফেরেশতারা বলল: সামনে চলুন! * সামনেও এক ফেরেশতাকে দেখলাম যে, তার সামনে পড়ে থাকা ব্যক্তির কখনো ডান এবং কখনো বাম চোয়াল লোহার শলাকা দিয়ে চিড়ে কান পর্যন্ত নিয়ে আসছিল। আমি বললাম: এ কে? ফেরেশতারা বলল: সামনে চলুন! * আমি সামনে অগ্রসর হলাম তো রক্তের এক নদী দেখলাম যা হাঁড়ির মতো টগবগ করছিল, তাতে উলঙ্গ লোকজন ছিল এবং নদীর কিনারে ফেরেশতারা তাদের হাতে মাটির ঢিলা নিয়ে উপস্থিত ছিল। যে-ই নদী থেকে বাইরে উঁকি দিত, তাকে তারা ঢিলা মারত যার ফলে সে আবার নদীতে পড়ে যেত এমনকি এর তলায় পৌঁছে যেত। আমি জিজ্ঞাসা করলাম: এরা কারা? ফেরেশতারা বলল: সামনে অগ্রসর হোন! * আমি সামনে অগ্রসর হলাম তো এক ঘর দেখলাম যার নিচের অংশ উপরের চেয়ে বেশি সংকীর্ণ ছিল, এতেও উলঙ্গ লোকজন ছিল যাদের নিচে আগুন জ্বলছিল এবং এত দূর্গন্ধ আসছিল যে, আমি তা থেকে বাঁচার জন্য নিজের নাক ধরে নিলাম এবং জিজ্ঞাসা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami