Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আজ শা'বানুল মুয়াজ্জমের ১৫তম রাত অর্থাৎ শবে বরাত। * অত্যন্ত বরকতময় * মহিমান্বিত * কল্যাণময় রাত। * আজকের রাতে দোয়া কবুল হয় * রুজি বণ্টন করা হয় * এবং সারা বছরের রিযিকের ফয়সালা আজকের রাতে হয়। হাদীস শরীফে রয়েছে: যখন শা'বানের মধ্য রজনী (অর্থাৎ ১৫তম রাত) আসে তখন এই রাতে কিয়াম (অর্থাৎ ইবাদত) করো, দিনে রোযা রাখো। নিশ্চয়ই এই রাতে সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহ পাক তাঁর শান অনুযায়ী দুনিয়ার আসমানে তাজাল্লি বর্ষণ করেন এবং ইরশাদ করেন: *اَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِیْ فَاَغْفِرَ لَہٗ আছে কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী যে, আমি তাকে ক্ষমা করে দেব * اَلَا مُسْتَرْزِقٌ فَاَرْزُقَہٗ আছে কি কেউ রিযিক প্রার্থনাকারী যে, তাকে রিযিক দান করব * اَلَا مُبْتَلٰی فَاُعَافِیَہٗ আছে কি কেউ বিপদগ্রস্ত যে, আমি তার বিপদ দূর করে দেব, আছে কি কেউ এমন,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami