Share this link via
Personality Websites!
হবে...!! এই আযাব কাকে দেওয়া হচ্ছিল? সেই বান্দাকে যে অহংকার করত।
আল্লাহ পাক আমাদের এই মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখো, অহংকার অত্যন্ত কঠিন গুনাহ, হারাম (ফাতাওয়ায়ে রযবিয়া, খণ্ড:২৩, পৃষ্ঠা:৬১৪), জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিছু লোকের অভ্যাস থাকে, যখন শ্বশুরালয়ে যায় * তখন তাদের প্রভাব প্রতিপত্তি আলাদাই হয়ে থাকে * অকারণে মেজাজ দেখায় * খাওয়া-দাওয়াসহ অন্যান্য ব্যাপারে কথা শোনায় * নিজেদের জন্য বিশেষ আয়োজনের দাবি করে। এটা ভালো কথা নয় এবং যদি এমন আচরণ অহংকারের নিয়তে হয় তবে তো গুনাহের দরজাও খুলে যেতে পারে। তাই আমাদের উচিত যে, * শ্বশুরালয় হোক বা নিজের ঘর * দোকান হোক বা অফিস * গলি-মহল্লা হোক বা বাজার, মোটকথা আমরা যেখানেই থাকি, অহংকার থেকে বাঁচি, শুধুই বিনয় অবলম্বন করি। বিনয় অবলম্বন করলেই আমরা সম্মান পাব। হাদীস শরীফে রয়েছে: যে আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। (মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব, পৃষ্ঠা: ১০০২, হাদীস: ২৫৮৮) এর বিপরীতে কিয়ামতের দিন আল্লাহ পাক অহংকারীদের লাঞ্ছিত ও অপমানিত করবেন। হাদীস শরীফে রয়েছে: কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো ওঠানো হবে, সব দিক থেকে তাদের উপর লাঞ্ছনা ছেয়ে থাকবে, তাদেরকে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে হাঁকিয়ে নেওয়া হবে এবং বিশাল আগুন তাদের গ্রাস করে তাদের উপর প্রবল হবে, তাদের طِیْنَۃُ الْخَبَال অর্থাৎ জাহান্নামীদের পুঁজ পান করানো হবে। (তিরমিযী, পৃষ্ঠা:৫৯০, হাদীস: ২৪৯২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কর্মফল ভোগ করতেই হবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami