Share this link via
Personality Websites!
কবরে দাফন করা হয় তখন কবর তাকে বলে: সু-স্বাগতম, তুমি আমার পিঠের উপর বিচরণকারীদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে এবং এখন তুমি আমার ভেতরে এসেছো, এখন তুমি আমার ভালো আচরণ দেখ, তারপর কবর তার জন্য দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর যখন কোনো গুনাহগার বা অমুসলিম ব্যক্তিকে দাফন করা হয় তখন কবর বলে: তোমার জন্য কোনো সম্ভাষণ নেই, তুমি আমার পিঠের উপর বিচরণকারীদের মধ্যে আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলে এবং এখন তুমি আমার ভেতরে এসেছো, এখন নিজের সাথে আমার আচরণ দেখ! তারপর কবর তার উপর নিজের ঘেরাও সংকীর্ণ করে দেয় এবং তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। আরও ইরশাদ করলেন: আল্লাহ পাক তার উপর ৭০ হাজার অজগর (অর্থাৎ বড় সাপ) নিযুক্ত করে দেন, যদি তাদের মধ্য থেকে কোনো একটিও জমিনে ফুঁ দেয় তবে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত কখনো কিছু জন্মাবে না, সেই অজগরগুলো এই মৃতকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। বর্ণনাকারী বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّمَا الْقَبْرُ رَوْضَةٌ مِّنْ رِيَاضِ الْجَنَّةِ اَوْحُفْرَةٌ مِّنْ حُفَرِ النَّار অর্থাৎ: কবর জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত।
(তিরমিযী, কিতাবু সিফাতিল কিয়ামাহ, পৃষ্ঠা: ৫৮৪, হাদীস: ২৪৬০)
গোপনে গুনাহ করার শাস্তি
হযরত আবদুল্লাহ বিন যায়েদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি চাঁদের শুরুর রাতগুলোতে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি এক ব্যক্তিকে কবর থেকে বের হতে দেখলাম, সে শিকল টানছিল। তারপর আমি দেখলাম যে, আরেক ব্যক্তি সেই শিকল ধরে আছে। এই দ্বিতীয় জন বাইরে বের হওয়া ব্যক্তিকে নিজের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami