Share this link via
Personality Websites!
আছে কি কেউ এমন? সুবহে সাদিক পর্যন্ত এভাবেই ঘোষণা হতে থাকে। (ইবনে মাজাহ, পৃষ্ঠা: ২২৫, হাদীস: ১৩৮৮)
জাহান্নাম থেকে মুক্তির রাত
আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের রাতের গুরুত্ব দেয়ার তৌফিক দান করুক। হাদীস শরীফ অনুযায়ী, এই রাতে বনু কালব গোত্রের ছাগলের পশমের সংখ্যার সমান গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। (শুয়াবুল ঈমান, বাবু ফিস সিয়াম, খণ্ড:৩, পৃষ্ঠা:৩৮৪, হাদীস:৩৮৩৭) বনু কালব আরবের একটি গোত্র ছিল, কিতাবে লিপিবদ্ধ রয়েছে: এই লোকেরা প্রচুর ছাগল পালন করত। (মিরকাতুল মাফাতিহ, কিতাবুস সালাত, ১২৯৯ নং হাদীসের পাদটিকা, খণ্ড:৩, পৃষ্ঠা: ৩৩৯)
سُبْحٰنَ الله! একটি ছাগলের শরীরে কত পশম থাকে, কে তা গুনতে পারে? জানা গেল আজ রাতে হাজার হাজার নয়, লাখ লাখ নয় বরং কোটি কোটি মানুষের মাগফিরাত করে দেওয়া হয়। কিন্তু ১০ জন হতভাগা এমন রয়েছে, যাদের এই রাতেও ক্ষমা হয় না: (১) মদ্যপানে অভ্যস্ত (২) মা-বাবার অবাধ্য (৩) ব্যভিচারে লিপ্ত (৪) সম্পর্ক ছিন্নকারী (৫) ছবি অঙ্কনকারী (৬) এবং চোগলখোর। (ফাযায়েলুল আওকাত, বাবু ফি লাইলাতিন নিসফি মিন শা'বান, পৃষ্ঠা:৩৩, হাদীস: ৩৬) (৭) গণক (৮) জাদুকর (৯) অহংকারের সাথে পায়জামা বা লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে পরিধানকারী (১০) মুসলমানের প্রতি শরীয়তের অনুমতি ছাড়া বিদ্বেষ পোষণকারী (অর্থাৎ অন্তরে শত্রুতা গোপনকারী) ব্যক্তিও এই রাতে ক্ষমার সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে। (প্রিয় নবীর মাস, পৃষ্ঠা: ১১)
আল্লাহ পাক যেন আজকের এই বরকতময় রাতের উসিলায় আমাদের সবাইকে মাগফিরাত দান করুক * খাঁটি তাওবার তৌফিক দান করুক * গুনাহের প্রতি ঘৃণা প্রদান করুক * নেক কাজের আধিক্য দান করুক * আল্লাহ পাক এবং তাঁর প্রিয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami