Book Name:Qabar Ka Muamla Asan Nhi
আযাবে গ্রেফতার থাকবে এবং (ষষ্ঠ স্থানে সেই) আগুনভরা ভূগর্ভস্থ কারাগার জাহান্নাম ছিল। (তারিখে দামেস্ক, খণ্ড:১৯, পৃষ্ঠা: ৪৫১)
বেদনাদায়ক আযাব
হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: * আমার গমন এক এমন দস্তরখানার পাশ দিয়ে হলো, যার উপর ভাজা মাংস ছিল কিন্তু সেখানে কেউ ছিল না এবং সামনে দ্বিতীয় দস্তরখানায় পঁচা গলা দূর্গন্ধযুক্ত মাংস ছিল, যা অনেক লোক খাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম: জিবরাঈল এরা কারা? আরয করলেন: এরা আপনার উম্মতের সেই লোক, যারা হালাল ছেড়ে হারামের দিকে অগ্রসর হত। * অতঃপর আমি সামনে বাড়লাম তো এমন লোক দেখলাম যাদের পেট ঘরের মতো বড় বড় ছিল, তাদের মধ্যে কেউ দাঁড়ানোর চেষ্টা করলে অধঃমুখে পড়ে যেত এবং বলত: হে আমার প্রতিপালক! কিয়ামত কায়েম করো না। আমি আল্লাহর দরবারে তাদের চিৎকার শুনলাম তখন হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞাসা করলাম এরা কারা? বললেন: এরা আপনার উম্মতের সুদখোর। * তারপর কিছু সামনে অগ্রসর হলাম তখন এমন লোক নজরে এল যাদের ঠোঁট উটের ঠোঁটের মতো ছিল এবং তাদের মুখ খুলে তাদের অঙ্গার খাওয়ানো হচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম: এরা কারা? আরয করলেন: এরা আপনার উম্মতের সেই লোক, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খেত। * তারপর সামনে গিয়ে কিছু নারী দেখলাম, যারা তাদের স্তনের উপর ঝুলে ছিল, আমার জিজ্ঞাসায় হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام জানালেন যে, এরা ব্যভিচারী নারী। * তারপর সামনে অগ্রসর হলাম তখন এমন লোক দেখলাম, যাদের পার্শ্বদেশ থেকে মাংস কেটে তাদের খাওয়ানো হচ্ছিল এবং বলা হচ্ছিল: খাও যেভাবে নিজের ভাইয়ের মাংস খেতে। আমি তাদের