Share this link via
Personality Websites!
দিকে টানল এবং তাকে কবরে ফিরিয়ে দিল। তারপর আমি তাকে সেই মৃতকে মারতে দেখলাম এবং মৃত বলছিল: আমি কি নামায পড়তাম না? আমি কি অপবিত্রতার গোসল করতাম না? আমি কি রোযা রাখতাম না? তখন সেই প্রহারকারী উত্তর দিল: হ্যাঁ! কেন নয় (তুমি সত্যিই এই কাজ তো করতে) কিন্তু যখন তুমি নির্জনে গুনাহ করতে তখন আল্লাহ পাককে ভয় করতে না।
(আয যাওয়াজির, ভূমিকা, খণ্ড:১, পৃষ্ঠা: ৩০)
একই ধরনের আরেকটি ঘটনা হযরত ইব্রাহিম তাইমি رَحْمَۃُ اللهِ عَلَیْہِও বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি মৃত্যুকে স্মরণ করার জন্য বেশি বেশি কবরস্থানে যাতায়াত করতাম। এক রাতে আমি কবরস্থানে ছিলাম যে, আমার ঘুম এসে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। তখন আমি স্বপ্নে একটি খোলা কবর দেখলাম এবং এক ব্যক্তিকে বলতে শুনলাম: এই শিকল ধরো এবং এর মুখে ঢুকিয়ে এর লজ্জাস্থান দিয়ে বের করো! তখন সেই মৃত বলতে লাগল: হে প্রতিপালক! আমি কি কুরআন পড়তাম না? আমি কি তোমার সম্মানিত ঘরের হজ্ব করতাম না? তারপর সে একইভাবে একের পর এক নেকী গুনতে লাগল। তখন আমি এক ব্যক্তিকে বলতে শুনলাম: তুমি মানুষের সামনে এই আমলগুলো করতে কিন্তু যখন তুমি একান্তে থাকতে তখন অবাধ্যতার মাধ্যমে আমার সাথে যুদ্ধের ঘোষণা করতে এবং আমাকে ভয় পেতে না। (আয যাওয়াজির, ভূমিকা, খণ্ড: ১, পৃষ্ঠা:৩০)
!اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! কল্পনা করুন! কে আছে যে, এমন বিপজ্জনক আযাব সহ্য করতে পারে...!! নিশ্চয়ই আমাদের মধ্যে কারোরই সেই সাহস হবে না কিন্তু আফসোস! আমরা ভয় পাই না, উদাসীনতায় পড়ে থাকি, অলসতা করি, মানুষকে লজ্জা পেয়ে যদিও গুনাহ ছেড়ে দিই, খারাপ কাজ করা থেকে বিরত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami