Book Name:Insan Aur Mansabe Khilafat
আয়াতুল কারীমার সংক্ষিপ্ত ব্যাখ্যা
আল্লাহ পাক ইরশাদ করলেন:
وَ اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىٕكَةِ
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩০)
কানযুল ঈমানের অনুবাদ: আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন।"
কুরআনুল কারীমে এমন অনেক স্থান রয়েছে যেখানে অতীতের ঘটনা বর্ণনা করার সময় ইরশাদ হয়: وَ اِذۡ অর্থাৎ হে মাহবুব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্মরণ করুন! আবার কোথাও ইরশাদ হয়: اَلَمْ تَرَ অর্থাৎ, হে মাহবুব! আপনি কি দেখেননি? (তাফসীরে নঈমী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৩০, খন্ড: ১, পৃ: ২৬০ সারসংক্ষেপ) প্রত্যেক বিবেকবান, সামান্য বুদ্ধিমান ব্যক্তিও এটা বুঝতে পারে যে, যখন সামনের জন ঘটনাটি আগে থেকেই জানে বা নিজের চোখে দেখেছে, তখন বলা হয়: "সেই অমুক ঘটনা স্মরণ করো! যে ঘটনা তুমি দেখেছিলে।"
এখন এই প্রেক্ষাপটে চিন্তা করুন! এটা আমাদের আক্বা ও মাওলা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কত বড় শান! ঘটনাটি বহু শতাব্দী আগে ঘটেছিল, সেই সময় ঘটেছিল যখন হযরত আদম عَلَیْہِ السَّلَام তখনও সৃষ্টি হননি, আর আল্লাহ পাক বলছেন: হে মাহবুব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই সময়টিকে স্মরণ করুন! যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন।
(তাফসীরে মাযহারী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৩০, পৃ: ৫৮)
এ থেকে বোঝা যায়; এটা আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান, তিনি পৃথিবীতে যদিও সব নবীদের পরে আগমন করেছেন, কিন্তু তাঁর মুবারক সৃষ্টি হযরত আদম عَلَیْہِ السَّلَام এর আগেও হয়ে গিয়েছিল। যখন আল্লাহ পাক হযরত আদম عَلَیْہِ السَّلَام এর সৃষ্টির আগেও হযরত আদম عَلَیْہِ السَّلَام এর খিলাফতের ঘোষণা করছিলেন,