Book Name:Insan Aur Mansabe Khilafat
প্রিয় ইসলামী ভাইয়েরা! ফযিলতের কথা কী আর বলব! দরুদ শরীফ নিজেই এমন এক অনন্য আমল যে, এর ফযিলত পড়ে হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে। একটু চিন্তা করুন! যখন কারো সামনে আমার এবং আপনার আক্বা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র আলোচনা হয় এবং সে ভালোবাসা নিয়ে, আদবের সাথে, আন্তরিকতার সাথে দরবারে রিসালতে ১০০ বার নয়, হাজার বার নয়, লক্ষ বার নয়, বরং শুধুমাত্র একবারই দরুদ শরীফ পড়ে, তখন ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন এবং রহমত ও অনুগ্রহের ওপর কুরবান যান! স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের প্রিয় আল্লাহ পাক ফেরেশতাদের এই দোয়ায় আমীন বলেন।
!سُبْحَانَ الله একটু চিন্তা করুন! ফেরেশতারা যার জন্য মাগফিরাতের দোয়া করেন এবং স্বয়ং আল্লাহ পাক এই দোয়ায় আমীন বলেন, এমন ভাগ্যবান বান্দাও কি মাগফিরাত থেকে বঞ্চিত থাকবে...? না! না...!! দরুদ শরীফ পাঠকারী ! اِنْ شَآءَ الله আল্লাহ পাকের রহমতের সদকায়, মুস্তফার শাফায়াতের সদকায় তাঁর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পেছনে পেছনে জান্নাতে পৌঁছে যাবে।
زبان و قلب کی عظمت درودِ پاک سے ہے ہر ایک غم سے حفاظت درودِ پاک سے ہے
ازل کے دِن سے مرے مصطفےٰ کے چرچے ہیں تمام دہر پہ رحمت درودِ پاک سے ہے
بروزِ حشر وہ ہو گا نبی کی قربت میں جہاں میں جس کو بھی الفت درودِ پاک سے ہے
যবান ও কলব কি আযমত দুরুদে পাক সে হ্যা
হার ইক গম সে হিফাযত দুরুদে পাক সে হ্যা
আযাল কে দিন সে মেরে মুস্তফা কে চরচে হ্যাঁ
তামাম দাহার পে রহমত দুরুদে পাক সে হ্যা
বারোযে হাশর ওহ ওহ হোগা নবী কে কুরবত মে
জাহাঁ মে জিস কো ভী উলফত দুরুদে পাক সে হ্যা
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد