Book Name:Insan Aur Mansabe Khilafat
(সিরাতে গাউসুস সাকলাইন, ৫২-৫৩ পৃ: সারসংক্ষেপ)
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখেছেন তো! যার মনে এই অনুভূতি জন্মায় যে আমার আসল পদ, আমার আসল পরিচয়ই হলো এই যে আমি (আমার ক্ষমতা অনুযায়ী, বিচক্ষণতার সাথে) জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করব, তখন সে যেখানেই থাকুক, যে পদেই থাকুক, তার নজর নিজের এবং অন্যদের সংশোধনের উপরই থাকে। তাই আমরাও নিজেদের মধ্যে এই অনুভূতি তৈরি করি, মন থেকে এই সত্যকে মেনে নিই যে, আমরা দুনিয়াতে যা কিছু হতে চাই, বৈধভাবে হয়ে যাই, কিন্তু আমরা যেখানেই থাকি না কেন, আমাদের আসল পদ হলো খিলাফত, তাই এই দায়িত্ব আমাদের সবসময় পালন করতে হবে।
یانبی! نیکی کی دعوت کی تڑپ ہو کسی صورت نہ کم چشمِ کرم
ইয়া নবী! নেকী কী দাওয়াত কি তড়প
হো কিসি সুরত না কম চশমে করম
নেকীর দাওয়াতের ফযিলত সম্বলিত হাদিস
* আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: "আমি কি তোমাদের এমন কিছু লোকের কথা বলব না যারা নবীও নন শহীদও নন, কিন্তু কিয়ামতের দিন আম্বিয়া عَلَیْهِمُ السَّلَام এবং শহীদরা তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবে? তারা নূরের মিম্বরসমূহে উঁচু হয়ে থাকবে। এরা সেই লোক যারা আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বানিয়ে দেয় এবং তারা জমিনে (মানুষকে) উপদেশ দিতে চলতে থাকে।" জিজ্ঞাসা করা হলো: "তারা কিভাবে মানুষকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বানিয়ে দেয়?" তিনি বললেন: "তারা মানুষকে আল্লাহ পাকের প্রিয় কাজগুলোর আদেশ দেয় এবং আল্লাহ পাকের অপছন্দের কাজগুলো থেকে নিষেধ করে। অতঃপর যখন মানুষ তাদের আনুগত্য করবে, তখন আল্লাহ পাক তাদেরকেও নিজের প্রিয় বান্দা বানিয়ে