Insan Aur Mansabe Khilafat

Book Name:Insan Aur Mansabe Khilafat

নিবেন" (শুয়াবুল ঈমান, আল বাবুল আশির বাবু ফি মুহাব্বাতিল্লাহি, মানাল মুহাব্বাতি, খন্ড: , পৃ: ৩৬৭, হাদিস: ৪০৯) আল্লাহ পাকের প্রিয় হাবীব, হৃদয়ের চিকিৎসক, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: "যে হেদায়েতের দিকে ডাকে, তাকে সমস্ত আমলকারীদের মত সাওয়াব দেওয়া হবে এবং তাদের (আমলকারীদের) নিজেদের সাওয়াব থেকে কিছুই কমানো হবে না আর যে গোমরাহীর দিকে ডাকে, তার উপর সমস্ত অনুসারী গোমরাহদের সমান গুনাহ হবে এবং এটি তাদের গুনাহ থেকে কিছুই কমাবে না"

(মুসলিম, কিতাবুল ইলম, বাবু মিন সিন সুন্নাতু হাসানাহ, ১০৩২ পৃ:, হাদিস: ২৬৭৪)

* ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেছেন: "একবার হযরত মূসা কালিমুল্লাহ عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে আরজ করলেন: 'হে আমার আল্লাহ! যে তার ভাইকে নেকীর আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, তার প্রতিদান কী?' আল্লাহ পাক বললেন: 'আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক বছরের ইবাদতের সাওয়াব লিখি এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা হয়"

(মুকাশিফাতুল কুলুব, বাবু ফিল আমরী বিল মারুফ, ৬৫ পৃ:)

* আরেকটি বর্ণনায় আছে: "আল্লাহ পাক হযরত মূসা কলিমুল্লাহ عَلَیْہِ السَّلَام-এর কাছে ওহী পাঠালেন যে, যে ব্যক্তি ভাল কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে এবং মানুষকে আমার আনুগত্যের দিকে ডাকে, সে কিয়ামতের দিন আমার আরশের ছায়ায় থাকবে" (হিলয়াতুল আউলিয়া, খন্ড: , পৃ: ৩৬, ক্রমিক নং: ৭৭১৬) হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ-এর বাণী: "জান্নাতুল ফিরদাউস বিশেষভাবে সেই ব্যক্তির জন্য, যে اَمْر بِالْمعْرُوْف وَنَہْی عَنِ الْمُنْکَر (অর্থাৎ সৎকাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ) করে" (তানবীহুল মুগতারীন, ২০১ পৃ:)