Book Name:Insan Aur Mansabe Khilafat
ফয়েয (আধ্যাত্মিক বরকত) থেকে তাদের উম্মতদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তি যে এই খিলাফতের পদমর্যাদার যোগ্যতা রাখে, সেও পৃথিবীতে খলিফা।
এ থেকে জানা যায় যে, সমস্ত নবীগণ عَلَیْهِمُ السَّلَام জমিনে আল্লাহ পাকের খলিফা। কিন্তু নবীগণ عَلَیْهِمُ السَّلَام-এর পরে আমরা সাধারণ মানুষ, আমরা তখনই এই পদের যোগ্য হতে পারব যখন এর জন্য চেষ্টা করব, নিজেদের মধ্যে এই পদের যোগ্যতা তৈরি করব। শায়খ ইবনে আরাবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন অনেক বড় ওলীউল্লাহ এবং অনেক জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। তিনি এই আয়াতটির ব্যাখ্যায় একটি পুরো কিতাব লিখেছেন। তিনি বলেন: নবুওয়ত অর্জনীয় নয় (অর্থাৎ বান্দা নিজের প্রচেষ্টায় নবী হতে পারে না বরং নবুওয়তের মর্যাদা আল্লাহ পাকের অনুগ্রহে পাওয়া যায়) তবে খিলাফতের পদ (যার উল্লেখ এই আয়াতে আছে) তা অর্জনীয় (আমরা নিজেদের প্রচেষ্টায়, নিজেদের মধ্যে এর যোগ্যতা তৈরি করে এই মর্যাদা অর্জন করতে পারি)। (আল ইনসানুল কামিল, আল কামিলুল ওয়াল খিলাফাত, ২৩ পৃ:)
মানুষের আসল পদ কী?
প্রিয় ইসলামী ভাইয়েরা! মানুষের প্রথম পরিচয়ই এই পদ, কী?
اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةًؕ-
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩০)
কানযুল ঈমানের অনুবাদ: "আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী।"
জানা গেল; This is the real status of man এটিই মানুষের আসল মর্যাদা। আমাদের কী বানানো হয়েছে? জমিনে খলিফা। আমি ডাক্তার হই বা না হই, ধনী হই বা না হই, মালিক হই বা না হই,