Book Name:Insan Aur Mansabe Khilafat
বায়যাবী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৩০, খন্ড: ১, পৃ: ৪৯৭-৪৯৯) এর জবাবে আল্লাহ পাক বললেন:
قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ(۳۰)
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩০)
কানযুল ঈমানের অনুবাদ: তিনি বললেন, ‘আমার জানা আছে যা তোমরা জানো না।’
এটি একটি সংক্ষিপ্ত জবাব যা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদেরকে দেওয়া হয়েছিল। সেই বিষয়টি কী যা আল্লাহ পাক জানেন, কিন্তু ফেরেশতারা জানতে পারেননি? এর বিস্তারিত বর্ণনা পরবর্তী আয়াতে কারীমায় রয়েছে, যা আমরা اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! আগামী জুমায় শোনার সৌভাগ্য অর্জন করব।
মানুষ ও খিলাফতের পদমর্যাদা
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে কারীমায় শেখার ও বোঝার মতো অনেক কিছু আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যা এই আয়াতের মূল প্রতিপাদ্যও বটে, তা হলো এই যে, আল্লাহ পাক মানুষকে খলিফা বানিয়েছেন। মানুষ সৃষ্টি হওয়ার আগেই, তারও আগে মানুষের যে পরিচয় করানো হয়েছিল তা ছিল:
وَ اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةًؕ-
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩০)
কানযুল ঈমানের অনুবাদ: "আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী।"
সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ এবং সুলতানুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا এই আয়াতের তাফসীরে বলেন: ذٰلِكَ الْخَلِيفَةُ هُوَ آدَمُ وَمَنْ قَامَ مَقَامَهُ অর্থাৎ, হযরত আদম عَلَیْہِ السَّلَام এবং যে কেউ তার স্থলাভিষিক্ত হয় (অর্থাৎ হযরত আদম عَلَیْہِ السَّلَام এর নায়েব তথা প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে), সে পৃথিবীতে আল্লাহ পাকের খলিফা।