Book Name:Insan Aur Mansabe Khilafat
নামিয়ে দেওয়া হলো। সুতরাং, এটাকে জান্নাত থেকে বের করে দেওয়া অর্থাৎ বিতাড়িত করা বলাটা ভুল হবে।
এই কথাটি সর্বদা মনে রাখবেন! হযরত আদম عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের নবী, সকল মানুষের সম্মানিত পিতা। সাধারণত লোকেরা তাঁর সম্পর্কে বিভিন্ন ধরনের অশালীন কথা বলে থাকে; যেমন * তিনি জান্নাতের ফল কেন খেলেন? * তাঁর এমন করা উচিত ছিল না? * তিনি গুনাহ করেছেন? * এর কারণে আমরা পৃথিবীতে এসেছি ইত্যাদি ইত্যাদি। একজন নবী عَلَیْہِ السَّلَام সম্পর্কে এমন কথা বলা অত্যন্ত কঠোর। কিছু ক্ষেত্রে এমন কথায় কুফরের হুকুমও লাগতে পারে, তাই আমাদের কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে আদব বজায় রাখার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে হযরত আদম عَلَیْہِ السَّلَام এর খিলাফতের ঘোষণা করলেন, তখন কী হলো? শুনুন!
قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَ یَسْفِكُ الدِّمَآءَۚ-وَ نَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَ نُقَدِّسُ لَكَؕ-
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৩০)
কানযুল ঈমানের অনুবাদ: (তারা) বলল, ‘আপনি কি এমন কোন সৃষ্টিকে (প্রতিনিধি) করবেন, যারা তাতে ফাসাদ ছড়াবে ও রক্তপাত ঘটাবে? আর আমরা আপনার প্রশংসা করে আপনার ‘তাসবীহ’ (গুণগান) করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি।’
ফেরেশতারা এটি একটি অনুমান করেছিলেন অথবা লাওহে মাহফুয-এ লিখিত লিপির মাধ্যমে তারা জেনেছিলেন যে, মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটাবে, ফাসাদ ছড়াবে, তাই তারা এর রহস্য জানতে চেয়ে এই কথাটি বলেছিলেন। (হাশিয়া শায়খ যা’দা আ’লা তাফসীরিল