Book Name:Insan Aur Mansabe Khilafat
এমনকি আমি যদি পুরো দুনিয়াকে নিজের মুঠোয় বন্ধ করে নিই, যদি আমি নিজেকে এই খিলাফতের যোগ্য না করি তবে এর অর্থ হবে যে আমি দুনিয়াতে এসে কিছুই করিনি কারণ আমার যে আসল মর্যাদা ছিল, যে আসল পদের জন্য আমাকে এখানে পাঠানো হয়েছিল, তা তো আমি অর্জনই করিনি। তাই আমাদের সকলের জন্য জরুরি যে, আমাদের যে আসল মর্যাদা, সেই আসল পদ যা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমাদের সৃষ্টি করার আগেই প্রকাশ করেছিলেন, আমরা সেই পদ অর্জনের চেষ্টা করি, নিজেদের মধ্যে এর যোগ্যতা তৈরি করি। সুতরাং এই আয়াতের আলোকে আমাদের দুটি বিষয় শেখা ও বোঝার প্রয়োজন (১): মানুষের এই পদ যা আল্লাহ পাক উল্লেখ করেছেন, অর্থাৎ খিলাফত, এর অর্থ কী? (২): আমরা কিভাবে নিজেদেরকে এই পদের যোগ্য করতে পারি?
খিলাফতের অর্থ
এখানে খিলাফত বলতে বোঝানো হয়েছে: اِقَامَۃُ اَحْکَامِ اللہِ وَ تَنْفِیْذُقَضَایَاہٗ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এবং তাঁর সিদ্ধান্ত কার্যকর করা। অর্থাৎ (জমিনে) আল্লাহ পাকের আদেশ এবং তাঁর সিদ্ধান্তগুলো কার্যকর করা।
উদাহরণস্বরূপ: আল্লাহ পাক নামাযের আদেশ দিয়েছেন, আমি নিজেও নামাযী হব, অন্যদেরকেও নামাযী বানাবো। আল্লাহ পাক রোযা রাখার আদেশ দিয়েছেন, আমি নিজেও রোযা রাখব, অন্যদেরকেও রোযা রাখতে উৎসাহিত করব। আল্লাহ পাক হজ্বের আদেশ দিয়েছেন, যদি শর্ত পূরণ হয় তবে আমি নিজেও হজ্ব করব এবং অন্যদেরকেও এর প্রতি উৎসাহিত করব। আল্লাহ পাক সুদী লেনদেন থেকে নিষেধ করেছেন, তাই আমি নিজেও এই বিপদ থেকে বাঁচব এবং অন্যদেরকেও বাঁচাবো।