Book Name:Insan Aur Mansabe Khilafat
মোটকথা, নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশিত পদ্ধতি অনুসারে বিচক্ষণতার সাথে নিজের উপর এবং অন্যদের উপর আল্লাহ পাকের আদেশ কার্যকর করার যে পদ, তাকে খিলাফত বলে। সহজ কথায় বলতে গেলে, এর অর্থ হলো: আমাকে নিজের এবং পুরো বিশ্বের মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم!
নবীগণ عَلَیْهِمُ السَّلَام যেহেতু জন্মগতভাবে নবী হন, তাঁরা মাসুম (নিষ্পাপ), গুনাহমুক্ত, তাই তাঁদের নিজেদের সংশোধনের প্রয়োজন হয় না, তাঁরা অন্যদের সংশোধন করেন এবং আমাদের মতো সাধারণ মানুষের জন্য নিজেদেরও সংশোধন করা জরুরি এবং অন্যদেরও সংশোধন করা জরুরি। This is our real Position এটিই আমাদের আসল অবস্থান এবং আমাদের সকলের জন্য জরুরি যে, আমরা নিজেদেরকে এই পদের যোগ্য করি। এর জন্য আমাদের কী করতে হবে?
প্রথম কাজ হলো, আমরা এই সত্যকে মেনে নিই যে, আমাদের আসল পদ এটাই। আমাদের সমাজে অনেকেই এই কথাটি মানতে চান না। কেউ ডাক্তার হতে চান, কেউ পাইলট হতে চান, কেউ ব্যবসায়ী হতে চান, কেউ ধনী হওয়ার আকাঙ্ক্ষা রাখেন, কেউ গাড়ি-বাড়ির প্রতি আগ্রহী! এটা মানা যায় যে, এসব জিনিস একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দুনিয়ার প্রয়োজনগুলোর মধ্যে পড়ে, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের আসল পদ, আমাদের প্রথম পরিচয়কেই ভুলে যাব। যদি আমাদের এই অনুভূতি হয়, আমরা মন থেকে মেনে নিই যে, আমার আসল পদ হলো খিলাফত (অর্থাৎ জমিনে আল্লাহ পাকের বিধান কার্যকর করার জন্য সর্বাত্মক চেষ্টা করা), তাহলে আমরা ডাক্তারের চেয়ারে বসেও এই কাজটি করতে পারি, পাইলট হয়েও