Book Name:Insan Aur Mansabe Khilafat
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: জ্বলন্ত আগুনের সামনে নামায পড়া মাকরুহ।
ব্যাখ্যা: শীতকালে সাধারণত নামাযীদের সুবিধার কথা ভেবে মসজিদে হিটার লাগানো হয়। কিছু লোক হিটারের সামনে নামায পড়া নিয়ে দ্বিধায় থাকেন যে, এতে হয়তো অগ্নিপূজকদের (অর্থাৎ যারা আগুন পূজা করে) সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কি না? মনে রাখবেন! হিটারগুলোতে সাধারণত একটি জ্বালি লাগানো থাকে এবং সেই জ্বালি আগুনের কারণে লাল হয়ে যায়। সুতরাং যদি নামাযীর সামনে এই ধরনের একটি সচল হিটার থাকে, তাহলে এতে মাকরুহ হয় না। (দারুল ইফতা আহলে সুন্নাত, অপ্রকাশিত, ফতোওয়া নম্বর: ১৭৬৮) সায়্যিদি আলা হযরত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মোমবাতি, প্রদীপ, কুপি, ল্যাম্প, লণ্ঠন বা ফানুস যদি নামাযীর সামনে থাকে, তবে মাকরুহ হয় না, কারণ এগুলোকে পূজা করা হয় না। আর যদি দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, বা জ্বলন্ত কয়লার তন্দুর, বা চুল্লি, বা চুলা, বা আংগিরা সামনে থাকে, তবে মাকরুহ, কারণ অগ্নিপূজকরা এগুলোর পূজা করে। (ফতোওয়ায়ে রযবীয়া, খন্ড: ২৪, পৃ: ৬১৯) আল্লাহ পাক আমাদের সঠিক ইসলামী বিধান শেখার এবং সে অনুযায়ী আমল করার তাওফীক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
یَا بَاعِثُ
যে কেউ কোনো শাসকের সামনে যাওয়ার আগে ৭ বার یَا بَاعِثُ পড়ে নিজের উপর ফুঁক দেবে, اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! শাসক সদয় হবেন। আল্লাহ পাক আমাদের আমলের তাওফীক দান করুন।