Book Name:Insan Aur Mansabe Khilafat
প্রতিষ্ঠা করা। সহজ কথায়, বিচক্ষণতার সাথে নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী নিজের এবং অন্যদের সংশোধনের চেষ্টা করা আমাদের সকলের মৌলিক দায়িত্ব। তাই আমাদের সকলেরই এই দায়িত্ব অবশ্যই পালন করা উচিত। আমরা এই সত্যকে মন থেকে মেনে নিব এবং এর অনুভূতিও মনে সৃষ্টি করব।
নিশ্চয়ই এই পদ পালন করার জন্য এটিও জরুরি যে, আমরা নিজেদের মধ্যে এই পদের যোগ্যতা তৈরি করি। এই বিষয়ে ওলামায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام অনেক কথা লিখেছেন, اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم! আগামী জুমাবার শুনতে পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নামাযের সময়সূচী মোবাইল অ্যাপ্লিকেশনের পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্ট একটি চমৎকার মোবাইল অ্যাপ্লিকেশন "নামাযের সময়সূচী" (Prayer Times) প্রকাশ করেছে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানের নামাযের সময় এবং কিবলার দিক জানা যায়। এছাড়াও, এতে রয়েছে পাঁচ ওয়াক্ত নামাযের মাসিক সময়সূচী, আযকার (আধ্যাত্মিক চিকিৎসা), মাদানী চ্যানেল রেডিও, নামাযের সময় মোবাইল সাইলেন্ট করার সুবিধা এবং ইসলামিক ক্যালেন্ডার। আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি: