Book Name:Insan Aur Mansabe Khilafat
(তাফসীরে তিবরী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৩০, খন্ড: ১, পৃ: ২৩৭)
ওলামায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام বলেন: "পৃথিবীতে সবচেয়ে বড় খলিফা আমার ও আপনার আক্বা, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم।" (তাফসীরে রুহুল মাআনী, পারা: ১, সূরা: বাকারা, আয়াতের পাদটীকা: ৩০, অংশ: ১, খন্ড: ১, পৃ: ২৯৫ ) আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন:
اس کے نائِب، اِن کے صاحِب حق سے خلق ملاتے یہ ہیں
قادِرِ کُل کے نائِبِ اکبر کُن کا رنگ دِکھاتے یہ ہیں
উস কে নায়িব, ইন কে সাহিব হক সে খলক মিলাতে ইয়ে হ্যাঁ
কাদিরে কুল কে নায়িবে আকবর কুন কা রঙ্গ দিখাতে ইয়ে হ্যাঁ
ব্যাখ্যা: অর্থাৎ প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের খলিফা এবং সৃষ্টির আক্বা। তিনি সৃষ্টিকে রবের সাথে মেলাতে আগমন করেছেন। আল্লাহ পাক কাদিরে কুল অর্থাৎ সবকিছুর উপর ক্ষমতাবান এবং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সর্বশ্রেষ্ঠ খলিফা, নায়িবে আকবর। এটা আল্লাহ পাকের শান যে, 'কুন' (হও) বলেন তো যা চান, তা হয়ে যায়। আল্লাহ পাক স্বীয় নায়িবে আকবর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও এই শান দান করেছেন। তাঁর জিহ্বাকে 'কুন'-এর চাবি বলা হয় যে, এই মুবারক জিহ্বা থেকে যা বের হয়, তা হয়ে যায়।
تمہارے مُنہ سے جو نکلی وہ بات ہو کے رہی جو دِن کو کہہ دیا شب تو رات ہو کے رہی
তুমহারে মুহ সে জো নিকলে ওহ বাত হো কে রাহি
জো দিন কো কেহ দিয়া শব তো রাত হো কে রাহি
যাই হোক! আল্লাহ পাকের সবচেয়ে বড় খলিফা, নায়িবে আকবর আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। তাঁর পরে সকল আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام ও আল্লাহ পাকের খলিফা। (তাফসীরে রুহুল মাআনী, পারা: ১, আয়াতের পাদটীকা: ৩০, অংশ: ১, খন্ড: ১, পৃ: ২৯৮ সারসংক্ষেপ) অতঃপর আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর মাধ্যমে এবং তাদের