Book Name:Insan Aur Mansabe Khilafat
قَالَ الله تَبَارَکَ وَ تَعَالٰی فِی الْقُرْآنِ الْکَرِیْم অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:
وَ اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةًؕ-قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَ یَسْفِكُ الدِّمَآءَۚ-وَ نَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَ نُقَدِّسُ لَكَؕ-قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ(۳۰)
صَدَقَ اللهُ الْعَظِيمِ وَ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
কানযুল ঈমানের অনুবাদ: (আর স্মরণ করুন!) যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ‘আমি পৃথিবীতে আপন (প্রতিনিধি) সৃষ্টিকারী।’ (তারা) বলল, ‘আপনি কি এমন কোন সৃষ্টিকে (প্রতিনিধি) করবেন, যারা তাতে ফাসাদ ছড়াবে ও রক্তপাত ঘটাবে? আর আমরা আপনার প্রশংসা করে আপনার ‘তাসবীহ’ (গুণগান) করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি।’ তিনি বললেন, ‘আমার জানা আছে যা তোমরা জানো না। ’
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা পারা: ১, সূরা বাকারা, আয়াত: ৩০ এবং তার অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করেছি। এই আয়াত থেকে সূরা বাকারার চতুর্থ রুকু শুরু হচ্ছে। এই পুরো রুকুতে আবুল বশর হযরত আদম عَلَیْہِ السَّلَام এর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীতে আগমন পর্যন্ত বিস্তারিত ঘটনা উল্লেখ করা হয়েছে। এটি একটি অত্যন্ত বিখ্যাত ঘটনা, আমরা সাধারণত তা শুনতে পাই এবং কুরআনুল কারীমেও বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। এই ঘটনার প্রসঙ্গে আজ আমরা যে আয়াতটি শুনেছি, তাতে হযরত আদম عَلَیْہِ السَّلَام এবং তাঁর মাধ্যমে তাঁর সন্তানদের একটি গুরুত্বপূর্ণ পদমর্যাদা বর্ণনা করা হয়েছে।