Share this link via
Personality Websites!
মর্যাদা ও মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন: মুসলমানরা! গুনাহের এমন কাফফারা সম্পর্কে হয়তো কেউ শুনেনি। (যে রোযা ভঙ্গ করার করলে) সোয়া দু’মণ খেজুর হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবার থেকে প্রদান করা হয় যে, নিজে খেয়ে নাও, কাফফারা হয়ে যাবে। !وَالله এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রহমত পূর্ণ দরবার যে, শাস্তিকে পুরস্কারে পরিবর্তন করে দিলো। (তিনি আরো বলেন:) তাঁর একটি কৃপাদৃষ্টি কবীরা গুনাহসমূকে নেকীতে পরিবর্তন করে দেয়। তাই اَرْحَمُ الرَّاحِمِیْن جَلَّ جَلَالُـہُ গুনাহগারদের, ভুলকারীদের, ধ্বংস প্রাপ্তদেরকে তাঁরই দরজা দেখিয়ে দিয়েছেন যে:
وَ لَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ
(পারা: ৪, সূরা: নিসা, আয়াত: ৬৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব (তারা) আপনার দরবারে হাযির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী, দয়ালু পাবে। (ফাতাওয়ায়ে রযভিয়া, ৩০/৫৩১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাক্ষীর ব্যাপারে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা
আল্লাহ পাক পরস্পর লেনদেনের বিষয়ে দু’জন পুরুষকে সাক্ষী বানানোর আদেশ দিয়ে পবিত্র কুরআনের পারা-৩, সূরা- বাকারা’র ২৮২নং আয়াতে ইরশাদ করেন:
وَ اسْتَشْهِدُوْا شَهِیْدَیْنِ مِنْ رِّجَالِكُمْۚ-
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami