Share this link via
Personality Websites!
বাহনে আরাম করে বসার পরের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “বাহনে আরাম করে বসার পরের দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
اَلْحَمْدُ
لِلّٰهِ
سُبْحٰنَ
الَّذِیْ
سَخَّرَلَنَا
ھٰذَا وَمَا
کُنَّا لَہٗ
مُقْرِنِیْنَ
وَاِنَّاۤ
اِلٰی
رَبِّنَا
لَمُنْقَلِبُوْن
অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, তাঁরই পবিত্রতা, যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, আর এটা আমাদের সামর্থ্যের মধ্যে ছিলনা। নিশ্চয় আমাদেরকে আপন রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা ২১৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami