Share this link via
Personality Websites!
478046
9458
সুন্দর সুন্দর বিষয়াবলী রয়েছে, ধরনও খুবই সহজ রাখা হয় যেন বাচ্চারাও সহজে বুঝতে পারে, সেই পুস্তিকাগুলোয় খুবই উত্তম কাগজ ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন জায়গায় চিত্রও বানানো হয়েছে, যেন বাচ্চাদের জন্য আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক হয়, বাচ্চাদের এই কাহিনী মাকতাবাতুল মদীনা থেকে মূল্য পরিশোধের মাধ্যমে সংগ্রহ করুন এবং যদি ওয়েব সাইট থেকে পড়তে চান তবে দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকে আপনি এই কাহিনী গুলো পড়তেও পারবেন, ডাউনলোডও করতে পারবেন এবং এর প্রিন্টও বের করতে পারবেন। এই রিসালাগুলোর নাম (১) নূর ওয়ালা চেহারা (২) ফেরাউনের স্বপ্ন (৩) ছেলে হলে এমন (৪) মিথ্যুক চোর (৫) দুগ্ধপোষ্য মাদানী মুন্না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বাগদাদ পৌঁছেই হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যুগশ্রেষ্ট ও প্রসিদ্ধ এবং খুবই অভিজ্ঞতা সম্পন্ন ওস্তাদদের নিকট থেকে ইলমে দ্বীন অর্জন করেন, তাঁর ইলমে দ্বীনের প্রতি এমন ভালবাসা ছিলো যে, তিনি উপবাস থেকে এবং কষ্ট সহ্য করেও ইলমে দ্বীন অর্জন করেন, এ প্রসঙ্গে তাঁর ইলমে দ্বীনের প্রতি ভালবাসা এবং এই পথে আসা বিভিন্ন সমস্যায় ধৈর্যধারণ সম্পর্কে শ্রবণ করি।
হযরত সায়িদুনা আবু বকর তামিমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন যে, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বয়ং বলেন: একবার বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিলো, যার কারণে আমার অনেক অভাব এবং বিপদের সম্মুখীন হতে হয় আর অনেকদিন পর্যন্ত আমি খাওয়ার কিছুই পেলাম না। একদিন আমি ক্ষুধার তাড়নায় দজলা নদীর দিকে গেলাম, যেন সেখানে কোন শাক বা সবজির পাতা ইত্যাদি
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami